চট্টগ্রাম   মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দ. আফ্রিকান দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:১১ পিএম, ২০২১-১২-২৫

দ. আফ্রিকান দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ঠেকাতে আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর ওপর আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ ডিসেম্বর) হোয়াইট হাউজের সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্তের জেরে গত ২৯ নভেম্বর দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, নামিবিয়া, লেসোথো, এসওয়াতিনি, মোজাম্বিক ও মালাউইর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে বাইডেন প্রশাসন। এর ফলে আগের ১৪ দিনের মধ্যে এসব দেশে অবস্থান করা প্রায় সব বিদেশি নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ হয়ে যায়। হোয়াইট হাউজের মুখপাত্র কেভিন মুনোজ এক টুইটে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণ আফ্রিকান দেশগুলোর ওপর আরোপ করা সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন। এ সিদ্ধান্ত ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে তিনি। কেভিন বলেন, ওমিক্রনকে বুঝতে এবং এর বিরুদ্ধে বিদ্যমান টিকাগুলো কাজ করে তা জানার জন্য আমাদের প্রয়োজনীয় সময় দিয়েছে এই নিষেধাজ্ঞা। রয়টার্স এর আগে এক প্রতিবেদনে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য সংস্থাগুলো ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুপারিশ করেছে। কারণ এই বিধিনিষেধ দেশটিতে করোনার সংক্রমণ কমাতে তেমন কোনো ভূমিকা রাখছে না। তাছাড়া, ওমিক্রন ঠেকাতে বিশেষ কোনো টিকার দরকার নেই, বিদ্যমান টিকাগুলোই এর বিরুদ্ধে কাজ করবে বলে আত্মবিশ্বাসী তারা। দক্ষিণ আফ্রিকান দেশগুলোর ওপর দেওয়া ভ্রমণ নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যায়নি এবং মার্কিন নাগরিকদের স্বদেশে ফেরাও আটকায়নি। গত সোমবার যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফউসি বলেছিলেন, এই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার সম্ভাবনা বেশি। কারণ, আমাদের দেশে এমনিতেই অনেক সংক্রমণ ঘটছে। দক্ষিণ আফ্রিকান দেশগুলোর চেয়ে বেশি সংক্রমণ ছড়ানো দেশগুলো থেকে আমরা মানুষজন ঢুকতে দিচ্ছি। অবশ্য ওমিক্রনের বিস্তার ঠেকাতে এরই মধ্যে আন্তর্জাতিক ভ্রমণকারীদের করোনা পরীক্ষার ওপর কড়াকড়ি আরোপ করেছে মার্কিন প্রশাসন। উড়োজাহাজ ও বিমানবন্দরগুলোতে মাস্ক পরার বাধ্যবাধকতা আগামী ১৮ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। নেওয়া হয়েছে আরও কিছু কঠোর ব্যবস্থা।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর