চট্টগ্রাম   মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

করোনায় আরও ৫৪৯৪ জনের মৃত্যু, শনাক্ত ৮ লাখ

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:০৮ পিএম, ২০২১-১২-২৫

করোনায় আরও ৫৪৯৪ জনের মৃত্যু, শনাক্ত ৮ লাখ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে দৈনিক মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে। এসময়ে প্রাণঘাতি এ ভাইরাসে মারা গেছেন ৫ হাজার ৪৯৪ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮ লাখ ৯ হাজার ২৭৫ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫৬ হাজার ৭৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৯৩ লাখ ৪৫ হাজার ৮১৬ জনে। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৯ হাজার ৪৪ জন। শনিবার (২৫ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেণ ১ লাখ ৯৭ হাজার ৮৫৬ জন এবং মারা গেছেন ৭৪৭ জন রোগী। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ২৫৭ জন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ কোটি ২৯ লাখ ৮৬ হাজার ৩০৭ জন এবং মারা গেছেন ৮ লাখ ৩৭ হাজার ৬৭১ জন। দৈনিক সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্রের পরই যুক্তরাজ্যের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১ লাখ ২২ হাজার ১৮৬ জন এবং মারা গেছেন ১৩৭ জন। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ১৮ লাখ ৯১ হাজার ২৯২ জন আক্রান্ত এবং ১ লাখ ৪৭ হাজার ৮৫৭ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাশিয়ায়। দেশটিতে একদিনে ৯৯৮ জন রোগীর মৃত্যু হয়। একই সময়ে শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৭০৩ জন। এনিয়ে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩ লাখ ৪৩ হাজার ৩৫৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ২ হাজার ২৬৯ জন। একদিনে প্রাণহানির হিসাবে দ্বিতীয় অবস্থানে পোল্যান্ড। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৯৬ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪১ জনে। সেখানে একদিনে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৩৯২ জন। এ নিয়ে পোল্যান্ড এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৪০ লাখ ৩২ হাজার ৭৯৬ জন। ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ১২৪ জন এবং মারা গেছেন ১৬৭ জন। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৯ লাখ ৮৩ হাজার ৭৬০ জন। তাদের মধ্যে মারা গেছেন ১ লাখ ২২ হাজার ৪৬২ জন। জার্মানিতে ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৬৭৯ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ২৭২ জন। দেশটিতে এ পর্যন্ত ৬৯ লাখ ৮২ হাজার ২২৮ জন আক্রান্ত এবং ১ লাখ ১০ হাজার ৯০৮ জন মারা গেছেন। সুস্থ হয়ে উঠেছেন ৫৬ হাজার মানুষ। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ২০১ জন। নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১৬৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ৩০ হাজার ৭৩৭ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৮ হাজার ৪২৯ জন। আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৪১৬ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৯ হাজার ২১৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৫৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে ২৪৮ জন, ভিয়েতনামে ২৩৫ জন, মেক্সিকোতে ১৪৯ জন, ইতালিতে ১৪১ জন, তুরস্কে ১৩৩ জন, ইরানে ৪৪ জনের মৃত্যু হয়েছে।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত


রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত


ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত


হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত


গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর