চট্টগ্রাম   মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ব্যবসায়ীর বাড়ি থেকে ১৭০ কোটি টাকা উদ্ধার, গুনতে হিমশিম

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:৫৮ এএম, ২০২১-১২-২৫

ব্যবসায়ীর বাড়ি থেকে ১৭০ কোটি টাকা উদ্ধার, গুনতে হিমশিম

আলমারিতে থরে থরে সাজানো টাকার বান্ডিল। সেখানে ছোট ছোট বক্সও। ওইসব বক্স হলুদ টেপ দিয়ে মোড়ানো। খুললেই মিলছে টাকা। সেগুলো বের করে মেঝেতে কাপড় বিছিয়ে বসেছেন আয়কর দপ্তরের লোকজন। স্বয়ংক্রিয় মেশিনে হিসাব কষছেন টাকার। সেই টাকার হিসাব কষতেই হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। খবর এনডিটিভির। রাজ্যের একজন ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি)। আয়কর ফাঁকির অভিযোগে অভিযানে গিয়ে টাকা দেখে সিবিআইসি কর্মকর্তাদের চোখ ছানাবড়া। সেখানে মিলেছে প্রায় ১৫০ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৭০ কোটি। শুক্রবার (২৪ ডিসেম্বর) পীযুষ জৈন নামে ওই ব্যবসায়ীর একাধিক প্রতিষ্ঠানে তল্লাশি চালায় দেশটির আয়কর বিভাগ। অভিযানে এসব অর্থ উদ্ধার করা হয়।  সিবিআইসি জানিয়েছে, আয়কর বিভাগ প্রথমে পীযুষ জৈনের কানপুরের বাড়িতে অভিযান চালায়। পরে তাকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসে। পরে সিবিআইসি পীযুষের মুম্বাইয় ও কনৌজের বাসায় এবং কারখানা, হিমাগার ও পেট্রল পাম্পে অভিযান চালায়। সেখান থেকে টাকা গোনার কিছু স্বয়ংক্রিয় মেশিন জব্দ করা হয়। এছাড়া ভুয়া ইনভয়েস দিয়ে জিনিস পাঠানো, ই-ওয়ে বিল ছাড়া জিনিস পাঠানোর নথিপত্র জব্দ করে। উত্তরপ্রদেশে সুগন্ধি দ্রব্যের নির্মাতা হিসাবে বিখ্যাত পীযুষ জৈনের প্রতিষ্ঠান। সম্প্রতি তার প্রতিষ্ঠান ‘সমাজবাদী পারফিউম’ নামে একটি পারফিউম বাজারে এনেছেন, যা বেশ জনপ্রিয় হয়েছে।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর