চট্টগ্রাম   মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ডেল্টার চেয়ে কম গুরুতর ওমিক্রন: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৩:৩৩ পিএম, ২০২১-১২-২৩

ডেল্টার চেয়ে কম গুরুতর ওমিক্রন: গবেষণা

ইউরোপ এবং আমেরিকায় ওমিক্রনের ঢেউ শুরু হয়েছে। করোনার নতুন এই ধরন নিয়ে সারা বিশ্বেই নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গত মাসে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার পর বিশ্বের অনেক দেশেই এর উপস্থিতি ধরা পড়েছে। তবে এখনই হয়তো এ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। কারণ যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকার বেশ কিছু প্রাথমিক গবেষণা বলছে, ডেল্টার চেয়ে ওমিক্রন কিছুটা কম গুরুতর।
প্রাথমিক কিছু গবেষণা এই ইঙ্গিত দিচ্ছে যে, করোনার অন্য ধরনগুলোর চেয়ে ওমিক্রনে হাসপাতালে ভর্তির সংখ্যা কম। ৩০ শতাংশ থেকে ৭০ শতাংশ হ্রাস পেয়েছে বলে ধারণা করা হয়। তবে ওমিক্রন ডেল্টার চেয়ে কম গুরুতর হলেও অতি সংক্রামক হওয়ায় কিছুটা উদ্বেগ থেকেই যাচ্ছে। এর প্রভাবে বিভিন্ন দেশে সংক্রমণের হার বাড়ছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবারের মতো যুক্তরাজ্যে একদিনেই এক লাখের বেশি কেস শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এবং হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা নিয়ে একটি গবেষণা করেছে স্কটল্যান্ড। তারা বলছে, ওমিক্রন যদি ডেল্টার মতো আচরণ করতো তবে হয়তো প্রতি ১০০ জনে ৪৭ জনকে হাসপাতালে ভর্তি করতে হতো। কিন্তু বর্তমানে এই সংখ্যা মাত্র ১৫। গবেষকরা বলেছেন যে, তারা হাসপাতালে চিকিৎসার প্রয়োজন এমন রোগীর সংখ্যা প্রায় দুই-তৃতীয়াংশ কমতে দেখেছেন। পাবলিক হেলথ স্কটল্যান্ডের পরিচালক ডা. জিম ম্যাকমেনামিন এই বিষয়টিকে ‘উপযুক্ত সুসংবাদের গল্প হিসেবে’ উল্লেখ করেছেন। এদিকে দক্ষিণ আফ্রিকার আরেকটি গবেষণায় ওমিক্রনের ঢেউ মৃদু হওয়ার দিকেই ইঙ্গিত করেছে। সেখানে বলা হয়েছে, লোকজনের হাসপাতালে চিকিৎসা নেওয়ার প্রয়োজন ৭০ থেকে ৮০ শতাংশ কম। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের এক বিশ্লেষণে বলা হয়েছে, ওমিক্রনের মিউটেশন একে ডেল্টার চেয়ে কম গুরুতর ভাইরাসে পরিণত করেছে।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর