চট্টগ্রাম   মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যায় ১৪ প্রাণহানি, এখনো নিখোঁজ অনেকে

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:০৪ পিএম, ২০২১-১২-২২

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যায় ১৪ প্রাণহানি, এখনো নিখোঁজ অনেকে

মালয়েশিয়ায় টানা বৃষ্টিতে এ যাবতকালের ভয়াবহতম বন্যায় অন্তত ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।এরমধ্যে রাজধানী কুয়ালালামপুর ও সেলাঙ্গর রাজ্যে আটজন এবং পাহাং রাজ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।টানা দু-তিন দিনের ভারী বর্ষণে পাহাড় জঙ্গল ঘেরা দেশটির বেশ কয়েকটি রাজ্যে তুমুল বন্যা দেখা দিলে পানির নিচে তলিয়ে যায় অনেক গ্রাম ও শহর।তবে বন্যার পানি ধীরে ধীরে সরতে শুরু করলেও এখনো কিছু অঞ্চলের জলাবদ্ধতা কমেনি। ভয়াবহ এ বন্যায় পানিবন্দি প্রায় ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যাবস্থাপনা কর্মকর্তারা।মঙ্গলবার (২১ ডিসেম্বর) এমন সংবাদ প্রকাশ করে এ বন্যাকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছে মালয়েশিয়ার গণমাধ্যমগুলো।এদিন দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার তথ্যে জানা গেছে, গত শুক্রবার (১৭ ডিসেম্বর) দেশটির ১৩টি প্রদেশের মধ্যে ৯টি প্রদেশেই ভয়াবহ বন্যার কবলে পড়ে। এতে যোগাযোগ ব্যবস্থা ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য পাহাং থেকে এখনো পানি না সরায় রাজ্যের বাসিন্দারা বাড়িঘরে ফিরতে পারছে না। উদ্ধারকর্মীরা অব্যাহতভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।এদিকে স্মরণকালের ভয়াবহ এ বন্যায় অন্যান্য প্রদেশের মধ্যে রাজধানী কুয়ালালামপুর ও সেলাঙ্গর প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞরা ক্ষতিগ্রস্তদের দ্রুত পুর্নবাসনের পরামর্শ দিয়েছেন।বন্যায় বেনতং প্রদেশে চারজন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে।এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ধীরগতির কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মালয়েশিয়া সরকার। আশ্রয়কেন্দ্রগুলোতে বহু লোকের গাদাগাদিতে আগামী দিনগুলোতে করোনার সংক্রমণ বাড়ারও আশঙ্কা করা হচ্ছে।প্রতিবছর অক্টোবর থেকে মার্চে বর্ষা মৌসুমে মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় এলাকাগুলোতে বন্যার প্রবণতা বাড়ে।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর