শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৫১ এএম, ২০২১-১২-২২
করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় ইসরায়েল সরকার টিকার চার ডোজ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। সুতরাং ইসরায়েলই হবে প্রথম দেশ যারা করোনা টিকার তৃতীয় ডোজের পর আরও এক ডোজ দিতে যাচ্ছে। ওমিক্রন ঠেকাতে এ প্রস্তুতি নিচ্ছে দেশটি। খবর বিবিসির।ইসরায়েলের মহামারি বিশেষজ্ঞরা ৬০ বছরের বেশি বয়সী এবং স্বাস্থ্যকর্মীদের জন্য চতুর্থ বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন এবং কর্মকর্তাদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, এটি একটি চমৎকার খবর, এটি ওমিক্রন ঠেকাতে সহায়তা করবে। তিনি এটি চালু হওয়ার পর মানুষকে টিকার ডোজ সম্পন্ন করারও আহ্বান জানান। স্থানীয় সময় মঙ্গলবার দেশটিতে ওমিক্রনে প্রথম মৃত্যু নিশ্চিত হওয়ার পর নাফতালি বেনেট সরকারের এমন সিদ্ধান্তের কথা জানা গেলো। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা অন্তত ৩৪০ জন। চতুর্থ বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানা গেছে, তারা মনে করছেন, টিকার তৃতীয় ডোজ নেওয়ার চার মাস পর চতুর্থ ডোজ নেওয়ার সিদ্ধান্ত আসতে পারে।জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য-উপাত্ত বলছে, ইসরায়েলে মহামারি শুরু হওয়ার পর থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ লাখের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ৮ হাজার দুইশ জনের। দেশটির ৯৩ লাখ জনসংখ্যার মাত্র ৬৩ শতাংশ টিকার দুই ডোজ সম্পন্ন করেছেন। গত নভেম্বরে ইসরায়েল পাঁচ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়ার ঘোষণা দিয়েছিল।
অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited