চট্টগ্রাম   মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে ‘রাই’, বাস্তুচ্যুত ১০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:৪৪ এএম, ২০২১-১২-২২

পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে ‘রাই’, বাস্তুচ্যুত ১০ লাখ

ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’-র আঘাতে মৃত্যু প্রায় ৪০০ জনের কাছাকাছি। ঘূর্ণিঝড়ের সময় দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০০ জন। এখনো নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দেশটির আবহাওয়াবিদরা বলছেন, পূর্বের অনুমানকে ছাড়িয়ে গেছে সুপার টাইফুন রাই। প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়ে।গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় রাই। ঘূর্ণিঝড়ের আঘাতের পর অঞ্চলটিতে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। প্লাবিত হয় বহু গ্রাম। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু এলাকা। টাইফুনের আঘাতে ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসব সবকিছুই বিধ্বস্ত হয়েছে।দুর্যোগকবলিত এলাকায় এখনো উদ্ধার কাজ চালাচ্ছেন পুলিশের সঙ্গে দেশটির সামরিক বাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা। কয়েক হাজার সংশ্লিষ্ট সদস্য উদ্ধার কাজে অংশ নিয়েছেন।বৈশ্বিক উষ্ণায়নের নেতিবাচক প্রভাব কতটা হতে পারে তা এখনো স্পষ্ট নয়, তবে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সংস্থার তথ্যমতে, তাপমাত্রার বৃদ্ধির ফলে গত চার দশকে এর ক্ষতিকর প্রভাব বেড়েছে কয়েকগুণ।রাই-র তাণ্ডবের আগে দেশটির আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছিলেন, প্রতি ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে একটি ঝড় বয়ে যেতে পারে, যেটি উল্লেখ্যযোগ্যভাবে ক্ষতিসাধন করার ক্ষমতা রাখে।জানা গেছে, সুপার টাইফুন রাই ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন দ্বীপ সুরিগাঁওয়ের স্থলভাগে আছড়ে পড়ে। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার।নিকোস পেনারান্ডা, যিনি বজ্রপাত নিয়ে ফিলিপাইনের জাতীয় আবহাওয়া ব্যুরোতে গবেষণা করেন তিনি বলেন, কিন্তু পরিস্থিতি খুব দ্রুত বদলেছে। আমাদের ধারণাকে অতিক্রম করে গেছে রাই।সম্প্রতি আঘাত হানা ঘূণিঝড় রাই, পাঁচ নম্বর সুপার টাইফুনের ক্যাটাগরিতে পড়ে। একে তুলনা করা যেতে পারে যখন একটি যাত্রীবাহী বিমান মাটি থেকে উঠতে শুরু করে একই গতির সঙ্গে।গত আগস্টে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যায় হারিকেন আইডা। এটি ঝড়ের চার নম্বর ক্যাটাগরিতে পড়ে।বেলজিয়ামের লুভেন বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ সংক্রান্ত তথ্য-উপাত্ত অনুয়ায়ী, গত তিন দশকে ফিলিপাইনে অন্তত ২০৫টি সাইক্লোনের রেকর্ড আছে, যা এশিয়ার অন্য যেকোনো দেশের চেয়ে সর্বোচ্চ। এতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং আর্থিক ক্ষতি হয়েছে। এর পরের অবস্থানে রয়েছে চীন, যেখানে ১৩৯টি সাইক্লোনের মুখোমুখি হয়েছে মানুষ এবং বাংলাদেশে ৪২টি।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর