শিরোনাম
ঢাকা অফিস :: | ১১:১৭ এএম, ২০২১-১২-২২
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেছেন, মালয়েশিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশিদের নিয়মিতকরণ ও তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন ও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তাব পাওয়া গেছে। সোমবার (২০ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে সাক্ষাৎকারে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা সেরি হামজা বিন জয়েনউদ্দিন এ কমিটি গঠনের প্রস্তাব দেন। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সচিব এ কথা বলেন। তিনি বলেন, প্রায় সাড়ে তিন বছর পর গত ১৯ ডিসেম্বর মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য খুলে দেওয়ার ব্যাপারে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ২০ ডিসেম্বর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ এমপি। সাক্ষাৎকালে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রম অভিবাসনের ক্ষেত্রে কর্মী কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। একজন কর্মীও যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়ে তার মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত। তিনি আরও বলেন, আমরা চাই, একজন বিদেশি কর্মীকেও যেন অনিয়মিতভাবে মালয়েশিয়ায় অবস্থান করতে না হয়।
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited