চট্টগ্রাম   মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ওমিক্রনে নতুন করে বিপর্যস্ত ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৩:৪৪ পিএম, ২০২১-১২-২০

ওমিক্রনে নতুন করে বিপর্যস্ত ইউরোপ

ইউরোপের দেশগুলোতে নতুন করে বিপর্যয় ডেকে এনেছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। ইউরোপের প্রায় সব দেশেই ওমিক্রনের কারণে সংক্রমণ বাড়তে শুরু করেছে। ফলে অনেক দেশই নতুন করে আবারও লকডাউনে ফিরে যাচ্ছে বা ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করছে।লন্ডনের অধিকাংশ করোনার কেসের পেছনে অতি সংক্রামক ওমিক্রনই দায়ী বলে মনে করা হচ্ছে। এটি এখন পুরো ইউরোপেই ছড়িয়ে পড়ছে। ফলে বেশিরভাগ দেশের সরকার নতুন বিধিনিষেধের কথা ভাবতে বাধ্য হচ্ছে।সোমবার (২০ ডিসেম্বর) থেকে ব্রিটেনের সব ভ্রমণকারীর জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন জারি করেছে জার্মানি। গত শনিবার (১৮ ডিসেম্বর) থেকে ব্রিটেনের সব পর্যটকের জন্য নিজেদের সীমান্ত বন্ধ রেখেছে ফ্রান্স। তবে ওমিক্রনের বিস্তার ঠেকাতে শুধু আন্তর্জাতিক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞাই যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে গত রোববার (১৯ ডিসেম্বর) থেকে নতুন করে কঠোর লকডাউন জারি করেছে নেদারল্যান্ডস। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত অন্তত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। অন্যসব দেশেও কঠোর বিধিনিষেধ জারির সম্ভাবনা দেখা দিয়েছে।এর আগে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর একই দৃশ্য দেখা গেছে। তখনও অনেক দেশকেই নতুন করে বিধিনিষেধের আওতায় আসতে হয়েছে। মাঝের কিছু সময় পরিস্থিতি অনেকটাই ভালোর দিকে যেতে শুরু করেছিল। কিন্তু তার মধ্যেই আবারও নতুন ধাক্কা হয়ে এলো ওমিক্রন।সম্প্রতি ফরাসি প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাসটেক্স বলেন, করোনার পঞ্চম ঢেউ এসে গেছে এবং এটি পুরো উদ্যমে সংক্রমণ ছড়াচ্ছে। ইউরোপে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ছে বলেও উল্লেখ করেন তিনি। প্রতি দুই বা তিনদিনে ওমিক্রনের কারণে সংক্রমণের হার দ্বিগুণ হচ্ছে বলে জানিয়েছেন তিনি। অপরদিকে ফরাসি স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ওমিক্রনের কারণে ক্রিসমাসের মধ্যেই ফ্রান্সের সংক্রমণ বেড়ে যেতে পারে।ওমিক্রন ডেল্টার চেয়ে কম গুরুতর হলেও (যা এখনও স্পষ্ট নয়) সামনের দিনগুলোতে সংক্রমণের কারণে গুরুতর রোগীর সংখ্যা বাড়তে পারে। সংক্রমণের কারণে অনেক সম্মুখ সারির স্বাস্থ্য কর্মকর্তারাও কাজ বন্ধ করে দিতে পারেন ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়তে পারে।হাতে কিছু সময় পেতে এবং এই চাপ কমাতে ইউরোপীয় দেশগুলোর সরকারের হাতে দুটি প্রধান অস্ত্র রয়েছে। একটি হলো- সুরক্ষা বাড়ানোর জন্য বুস্টার ডোজ দেওয়া এবং অন্যটি হলো- সামাজিক যোগাযোগ সীমিত করা। এতে করে সংক্রমণ ধীর গতিতে হতে পারে বলে আশা করা যায়।অনেক দেশেই বড় পরিসরে বুস্টার ডোজ শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পশ্চিম প্রান্তের বিভিন্ন দেশ করোনারোধী টিকার প্রথম ডোজের ক্ষেত্রে ভালো অগ্রগতি দেখিয়েছে। পর্তুগালের প্রায় ৮৯ শতাংশ, স্পেনের ৮৩ শতাংশ, ফ্রান্সের ৮০ শতাংশ এবং ইতালির ৭৯ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছেন। অপরদিকে ব্রিটেনের ৭৬ শতাংশ, জার্মানির ৭৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ৭৩ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছেন।মধ্য ও পূর্ব ইউরোপের কিছু অংশের তুলনায়ও এই হার অনেক কম।এখন পর্যন্ত বলা হচ্ছে, বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে বেশি সুরক্ষা দিতে সক্ষম। বুস্টার ডোজ দেওয়ার দৌড়ে এগিয়ে আছে ব্রিটেন। তারা তাদের জনসংখ্যার ৪০ শতাংশের বেশি মানুষকে বুস্টার ডোজ দিতে সক্ষম হয়েছে। এই তুলনায় যুক্তরাষ্ট্র তাদের মাত্র ১৮ শতাংশ, জার্মানি মাত্র ৩০ শতাংশ, ফ্রান্স ২৪ শতাংশ এবং ইতালি ২৩ শতাংশ মানুষকে বুস্টার ডোজ দিয়েছে।নিজ দেশের নাগরিকদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নেদারল্যান্ডস। সব বার, রেস্টুরেন্ট, সিনেমা হল, অনাবশ্যক দোকানপাট এবং অভ্যন্তরীন খেলাধুলার সেন্টার এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। যেসব স্টেডিয়ামে খেলা দেখানো হবে সেখানে কোনো দর্শক থাকবে না। ক্রিসমাসে পরিবারগুলো তাদের বাড়িতে মাত্র চারজন অতিথিকে আমন্ত্রণ জানাতে পারবেন। তবে ফ্রান্স নতুন করে এখনও লকডাউন বা কারফিউ জারি করেনি।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত


রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত


ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত


হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত


গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর