শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:২৯ পিএম, ২০২১-০৭-২৫
কক্সবাজারের কুতুবদিয়ায় পূর্ণিমার জোয়ারের পানি অন্যদিকে সাগরে লঘু চাপ সৃষ্টির কারণে আলী আকবার ডেইল এলাকায় ফসলি জমি রক্ষার্থে ৩য় দিনেও জোয়ারের পানি ঠেকাতে কৃষকদের মাটি ও বালুর বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে। রবিবার (২৫ জুলাই ) সকাল সাড়ে ১১টার দিকে সড়কে এসব বালু বস্তা ফেলা হয়। স্থানীয় কৃষক আবুল কালাম, নুর আহমদ, শফি আলম, মো হাকিম, বলেন, বেড়িবাঁধ না থাকায় গত শুক্রবার-শনিবার দুইদিন পূর্ণিমার জোয়ারের পানি ঢুকে বসতভিটা ও পুকুর তলিয়ে যায়। এখন আছে ফসলি জমি এগুলো চলে গেলে না খাইয়ে মরতে হবে। তাই পানির ধাক্কা ঠেকাতে নিজেরা চেষ্টা করছি। এ ব্যাপারে আলী আকবার ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা (বি.কম) বলেন, পশ্চিমে দেড় কিলোমিটার জনবসতি আর দেড় কিলোমিটার ফসলের মাঠ ও বায়ু বিদ্যুৎ কেন্দ্র। মোট তিন কিলোমিটার বেড়ীবাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের কোন সাড়া মেলে নি। লোকালয় রক্ষার্থে নিজেরাই মাটি এবং বস্তা দিচ্ছি।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited