শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১২:২৫ পিএম, ২০২২-০১-১৬
অল্পের জন্য জিততে পারেননি ব্যালন ডি অর। তবে রয়েছেন ফিফা দ্য বেস্টের তিনজনের সংক্ষিপ্ত তালিকায়। গত কয়েক মৌসুম ধরে যে উড়ন্ত ফর্মে রয়েছেন রবার্ট লেওয়ানডস্কি, তা অব্যাহত রেখেছেন নতুন বছরেও। যার সুবাদে পৌঁছে গেছেন দারুণ এক মাইলফলকে।শনিবার রাতে বুন্দেসলিগার ম্যাচে কোলনের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। যেখানে একাই তিন গোল তথা হ্যাটট্রিক করেছেন লেওয়ানডস্কি। এই হ্যাটট্রিকের সুবাদে বুন্দেসলিগায় দ্বিতীয় ফুটবলার হিসেবে ৩০০ গোল হয়ে গেছে পোলিশ তারকার।ম্যাচের নবম মিনিটে লেওয়ানডস্কিই খুলেছিলেন গোলের খাতা।
এরপর ২৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেন কোরেন্তিন তোলিসো। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে নিজের দ্বিতীয় এবং ৭৪ মিনিটে হ্যাটট্রিক করার মাধ্যমে দলের হালি গোলও পূরণ করেন সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার।বুন্দেসলিগার ইতিহাসে লেওয়ানডস্কির আগে একমাত্র ফুটবলার হিসেবে ৩০০'র বেশি গোল করেছেন জার্মান কিংবদন্তি জার্ড মুলার। তিনি ক্যারিয়ার শেষ করেছেন ৩৬৫ গোল নিয়ে। আর দুই মৌসুম জার্মানির লিগে খেললেই হয়তো রেকর্ডটি নিজের করে নেবেন লেওয়ানডস্কি।গত মৌসুমে রেকর্ড ৪১ গোল করার পর চলতি মৌসুমেও একই পথে হাঁটছেন পোল্যান্ডের এই তারকা। এখন পর্যন্ত লিগে ১৯ ম্যাচে করেছেন ২৩ গোল। নিজের রেকর্ড ভাঙতে বাকি ১৫ ম্যাচ থেকে করতে হবে ১৯ গোল। যা বর্তমান ফর্মে খুব একটা কঠিন মনে হচ্ছে না।লেওয়ানডস্কির হ্যাটট্রিকের ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হয়েছে বায়ার্নের। লিগের ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। কোলন ২৮ পয়েন্ট নিয়ে আছে আট নম্বরে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited