চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এবার অস্ট্রেলিয়া দলে ‘দুই হাতে বল করা’ স্পিনার

স্পোর্টস ডেস্ক    |    ১১:৫৬ এএম, ২০২২-০১-১৫

এবার অস্ট্রেলিয়া দলে ‘দুই হাতে বল করা’ স্পিনার

ক্রিকেটে স্পিনারদের ক্ষেত্রে ডানহাতি-বাঁহাতি ম্যাচ আপ প্রায়ই দেখা যায়। অর্থাৎ ডানহাতি ব্যাটারদের বিপক্ষে বাঁহাতি স্পিন ও বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে ডানহাতি স্পিনের কার্যকরিতা তুলনামূলক বেশি। যে কারণে সাধারণত বাঁহাতি ব্যাটারে ভর্তি লাইনআপের বিপক্ষে ডানহাতি অফস্পিনার বেশি নিয়ে একাদশ সাজায় দলগুলো। এমনটা হওয়ার কারণে দেখা যায় মাঝেমধ্যেই বাঁহাতি স্পিনার বা ডানহাতি অফস্পিনারদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তা এড়াতেই ইদানীং দেখা যাচ্ছে দুই হাতেই বল করতে পারা স্পিনার। এরই মধ্যে দুই হাতে স্পিন বোলিং করে আন্তর্জাতিক মঞ্চে আলোচিত হয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। 

এবার একই ঘটনার জন্ম দিলেন অস্ট্রেলিয়ান স্পিনার নিভেথন রাধাকৃষ্ণ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, যুব বিশ্বকাপের চলতি আসরে। শুক্রবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ডানহাতি অফস্পিন ও বাঁহাতি অর্থোডক্স বোলিং করে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন রাধাকৃষ্ণ। শুধু দুই হাতে বোলিং করেই আলোচিত হননি তিনি, রীতিমতো ক্যারিবীয় ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়েও দিয়েছেন। মাত্র ১২ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৯৫ রানের জুটি গড়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের ২২তম ওভারে রাধাকৃষ্ণই ভাঙেন সেই জুটি।

এরপর ইনিংসের ২৮তম ও ৩২তম ওভারে সরাসরি বোল্ড করে দেন বাঁহাতি অ্যান্ডারসন মাহাস ও ডানহাতি জোহান লেইনকে। সবমিলিয়ে ১০ ওভারে ৪৮ রান খরচায় নেন ৩টি উইকেট। পরে ১৭০ রান তাড়ায় দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে রাধাকৃষ্ণর ব্যাট থেকে। ভারতের তামিলনাড়ুতে জন্ম নেওয়া রাধাকৃষ্ণ ২০১৩ সালে মাত্র ১১ বছর বয়সে পরিবারের সঙ্গে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। তবে এরই মধ্যে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলেছেন দুই আসর। এমনকি সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটেও দিল্লি ক্যাপিট্যালসের সঙ্গে ছিলেন নেট বোলার হিসেবে।

দারুণ কার্যকর এই অলরাউন্ডার ২০১৯ সালে প্রথমবার সুযোগ পান অস্ট্রেলিয়া অনুর্ধ্ব-১৬ দলে। সে বছর দুবাই সফরের চার ম্যাচে ৭ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা বোলার। পাশাপাশি ব্যাট হাতেও করেছিলেন ১৪৫ রান। পরে অনূর্ধ্ব-১৭ দল ঘুরে এবার জায়গা করে নিয়েছেন যুব বিশ্বকাপের দলে। ২০২০ সালে নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার লিগে ২০ উইকেট ও ৮৯৮ রান করে সবার নজর কাড়েন এ সব্যসাচী ক্রিকেটার। তাকে নিউ সাউথ ওয়েলসের মূল দলে খেলারও প্রস্তাব দেওয়া হয়। কিন্তু পরিবারসহ তাসমানিয়ায় চলে যাওয়ায় তাসমানিয়া দলের সঙ্গেই চুক্তিবদ্ধ হয়েছেন রাধাকৃষ্ণ।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত


ঢাকায় ফিরেছেন হাথুরু

ঢাকায় ফিরেছেন হাথুরু

স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত


পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত


ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত


বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ  এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে  যেতে  পারেন  জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর