শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:৪৮ পিএম, ২০২২-০১-১৩
করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে ভারতে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে দুই লাখ ৪৭ হাজার ৪১৭ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ৬৩ লাখ ১৭ হাজার ৯২৭ জনে দাঁড়িয়েছে।এর আগের ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ৯৪ হাজার ৭২০ জন। সরকারি হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ।
তবে আক্রান্ত বাড়লেও গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে। নতুন করে একদিনে ৩৮০ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় মারা যান ৪৪২ জন। এ নিয়ে ভারতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৫ হাজারেরও বেশি। গত কয়েক দিন ধরেই ভারতে দৈনিক সংক্রমণের হার ১০ শতাংশ ছাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় তা পৌঁছে গিয়েছে ১৩ দশমিক ১১ শতাংশে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত এক সপ্তাহ ধরে দেশের ২৯টি রাজ্যের অন্তত ১২০টি জেলায় সংক্রমণের হার রয়েছে ১০ শতাংশের বেশি। একইসঙ্গে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। ভারতে এখন মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৪৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে ৪৬ হাজার ৭২৩ জন করোনায় সংক্রমিত। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে তা সাড়ে ২৭ হাজার ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গে আক্রান্ত ২২ হাজার ১৫৫ জন। কর্নাটকে ২১ হাজার ৩৯০ জন এবং তামিলনাড়ুতে ১৭ হাজার ৯৩৪ জন শনাক্ত হয়েছে। এছাড়াও দেশটির প্রায় সব রাজ্যেই আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। তবে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি কেরালায়।
অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited