শিরোনাম
ঢাকা অফিস :: | ১২:৪১ পিএম, ২০২২-০১-১৩
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
বুধবার (১২ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টার নিজ দপ্তরে এ সাক্ষাৎ হয়।
এসময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুজন। যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে প্রায় তিন বছর দুই মাস অবস্থানকালে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
ড. রিজভী আলোচনায় ব্যবসা-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতি, প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন।
অপরদিকে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও উঁচু অবস্থানে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে ওয়াশিংটন থেকে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ঢাকা পরিদর্শন করবেন।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited