চট্টগ্রাম   মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:০৪ এএম, ২০২২-০১-১০

অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ালো

ওমিক্রনের জেরে অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। তবে এরমধ্যে অর্ধেকই শনাক্ত হয়েছে গত সপ্তাহে। জানা গেছে, ওমিক্রন দেশটিতে সংক্রমণ ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়িয়েছে। সোমবার (১০ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মহামারি শুরুর পর থেকেই আক্রমণাত্মক লকডাউন ও কঠোরভাবে সীমান্ত নিয়ন্ত্রণের মাধ্যমে সফলভাবে দেশটি করোনা মোকাবিলা করতে সক্ষম হয়। তবে ভাইরাসের সঙ্গে বাঁচার নীতির পর সংক্রমণ বেড়েছে। 

সোমবার নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যে নতুনভাবে ৫৫ হাজার করোনা শনাক্ত হয়। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখে। অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৩৮৭ জনে। তবে আগের তুলনায় ওমিক্রনের ঢেউ চলাকালে মৃতের সংখ্যা অনেক কম। দেশটিতে ১৬ বছরের উপরে ৯২ শতাংশ মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন। এদিকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ায় রাজ্যগুলোতে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। এরই মধ্যে আইসোলেশন নীতির কারণে অনেক প্রতিষ্ঠানে কর্মী সংকট দেখা দিয়েছে। নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমেও।

জানা গেছে, সোমবার থেকে দেশটিতে পাঁচ থেকে ১১ বছর বয়সী ২৩ লাখ শিশুকে ফাইজারের টিকা দেওয়া শুরু হবে। টিকার ঘাটতির বিষয়টিকে অস্বীকার করেছে কর্তৃপক্ষ। টিকাদান টাস্কফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জন ফ্রুয়েন বলেন, পর্যাপ্ত টিকা ও বিতরণ কেন্দ্র বয়েছে। তিনি সবাইকে ধৈর্য্য ধরার কথা বলেন। গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনার নতুন ধরন শনাক্ত হয়। এরপর আফ্রিকান দেশগুলোর ওপর একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অসংখ্য দেশ। এরই মধ্যে ওমিক্রনের জেরে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ মারাত্মক হারে বেড়েছে।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর