চট্টগ্রাম   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজার যাবেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস ::    |    ১০:২৭ এএম, ২০২২-০১-০৮

রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজার যাবেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে একদিনের সংক্ষিপ্ত সফরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু শনিবার (৮ জানুয়ারি) বাংলাদেশে আসছেন। সফরকালে তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকায় পৌঁছার পর বিশেষ বিমানযোগে প্রতিনিধিদলসহ কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। কক্সবাজার পৌঁছানোর পর ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।কক্সবাজার থেকে পরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সেখানে ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন করবেন এবং যেখানে বৃক্ষরোপণসহ নানা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

এরপর ক্যাম্প-১৭ এ আশ্রিত রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহায়তায় তুরস্কের বিভিন্ন উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত চলমান প্রকল্পগুলো পরিদর্শনের পাশাপাশি উপকারভোগী রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করবেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী। উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরে দুপুরে বিশেষ বিমানযোগে কক্সবাজার  থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। সফরসূচি অনুযায়ী, ঢাকায় ফিরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বিকেলে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সঙ্গে রাজধানীর একটি হোটেলে বৈঠক করবেন। বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হবে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দুই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

অপরদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এ সফর। সফরে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে। রোহিঙ্গাদের সহায়তায় তুরস্ক আরও কীভাবে যুক্ত হতে পারে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের ভূমিকার বিষয়টি আলোচনায় স্থান পেতে পারে। এছাড়া নিরাপত্তা, বাণিজ্য, তথ্যপ্রযুক্তিসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হবে। শনিবার রাতেই তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।

রিটেলেড নিউজ

লামায় স্কুল থেকে রেজিষ্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন কিশোরী, ৪ দিনেও মেলেনি খোঁজ 

লামায় স্কুল থেকে রেজিষ্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন কিশোরী, ৪ দিনেও মেলেনি খোঁজ 

আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত


সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত


কক্সবাজারে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল

কক্সবাজারে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল

আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত


টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৪ ভিকটিম উদ্ধার, আটক-১

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৪ ভিকটিম উদ্ধার, আটক-১

আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত


চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত


পঞ্চগড়-কক্সবাজার: ১০৭৭ কিমি রেলে জুড়ছে দেশের দুই প্রান্ত

পঞ্চগড়-কক্সবাজার: ১০৭৭ কিমি রেলে জুড়ছে দেশের দুই প্রান্ত

অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর