শিরোনাম
বিনোদন ডেস্ক | ০৬:৪০ পিএম, ২০২২-০১-০৬
বর্তমান জীবনে আতঙ্কের নাম কোভিড-১৯। ২০২০ সালের প্রথমার্ধে কোভিড -১৯ এর আগমনের ফলে বিশ্বজুড়ে শুরু হয় লকডাউন। বন্ধ হয়ে যায় দেশে দেশে সিনেমা হলগুলো। মুক্তির অপেক্ষায় থাকা অনেক সিনেমার মুক্তি স্থগিত করা হয়। ২০২১ এ সংক্রমণ কিছুটা কম হলে সিনেমাপ্রেমীদের জন্য খুলে দেওয়া হয় সিনেমা হল। কিন্তু আবারও বন্ধ হতে যাচ্ছে হলগুলো। ভারতে এরইমধ্যে হল বন্ধের হিড়িক পড়েছে বিভিন্ন রাজ্যে।
কোভিডের নতুন ভ্যারিয়েরন্ট ওমিক্রনের ভয়ে আতঙ্কিত সবাই। যা ছড়াচ্ছে খুব দ্রুত। ক্রমবর্ধমান সংক্রমণের ফলে আবার ঘোষণা দেওয়া হচ্ছে সিনেমা হল বন্ধের। যার ফলে আরআরআর, বিস্ট, কেজিএফ-চ্যাপ্টার টু ও লাল সিং চাড্ডার মতো বড় বাজেটের সিনেমার মুক্তির তারিখ পেছানো হয়েছে। বেশ কয়েকটি সিনেমা এপ্রিলে মুক্তি পেতে চলেছে। যার মধ্যে রয়েছে থালাপতি বিজয়ের ‘বিস্ট’, যশের ‘কেজিএফ - চ্যাপ্টার টু’, আমির খানের ‘লাল সিং চাড্ডা’। ধারণা করা হচ্ছে বড় বাজেটের সিনেমাগুলো একই সময়ে মুক্তি পেলে সংঘর্ষ হবে বক্স অফিসে। কমে যেতে পারে অর্থ সংগ্রহের পরিমাণ। তবু সময় পিছিয়ে পিছিয়ে সেটাই হতে যাচ্ছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে থালাপথি বিজয়ের ‘বিস্ট’ চলতি বছরের এপ্রিলে মুক্তি পাবে বলে জানানো হয়। ‘কেজিএফ - চ্যাপ্টার টু’ও একদিনেই মুক্তি পেতে পারে বলে ধারনা করা হচ্ছে। আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ও রয়েছে সে তালিকায়। মূলত ১৪ এপ্রিলে বড় বাজেটের সিনেমাগুলো মুক্তি দিতে চাচ্ছেন নির্মাতারা। এমনটি হলে ১৪ এপ্রিল ‘লাল সিং চাড্ডা’ ও ‘কেজিএফ - চ্যাপ্টার টু’- এর মধ্যে দ্বিমুখী সংঘর্ষ দেখা যাবে। যদি ‘বিস্ট’ও মুক্তি পায় তাহলে রূপ নেবে তা ত্রিমুখী সংঘর্ষে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘চাটগাইয়া গোলমাল’। চট্টগ্রাম শহরের ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : হলিউড গায়ক জাস্টিন বিবার। জনপ্রিয় এ গায়ক এক জটিল ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঠিকমতো কথা বলতে পা...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বিয়ে করলেন ‘ডনগিরি’ ছবির নায়িকা এমিয়া এমি। রোববার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি কাজি অফিসে কাছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited