চট্টগ্রাম   মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এবার বিক্ষোভের জেরে কাজাখস্তানে সরকারপতন

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৫:৫৪ পিএম, ২০২২-০১-০৫

এবার বিক্ষোভের জেরে কাজাখস্তানে সরকারপতন

এবার বিক্ষোভের জেরে কাজাখস্তানে সরকারের পতন ঘটেছে। প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ দেশটির প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করেছেন। একই সঙ্গে দেশটির বড় বড় শহরে কারফিউ জারি করা হয়েছে। সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ায় দেশটিতে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সাবেক সোভিয়েত ইউনিয়নের এ দেশটিতে বিক্ষোভ-সহিংসতার মধ্যেই বুধবার (৫ জানুয়ারি) জরুরি অবস্থা জারি করা হয়। বুধবার সকালে প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভের জারি করা একটি ডিক্রিতে বলা হয়, চলমান অস্থিরতার মধ্যে তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এছাড়া তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য নিয়ন্ত্রণ পুনর্বহাল করতে ভারপ্রাপ্ত মন্ত্রিসভাকে নির্দেশ দিয়েছেন তিনি। দেশটির উপ-প্রধানমন্ত্রী আলিখান স্মাইলভকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। জরুরি অবস্থায় রাতে কারফিউ ও গণসমাবেশের ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকবে। ভারপ্রাপ্ত মন্ত্রিসভাকে পেট্রোল, ডিজেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ। সরকারের পতনের দাবিতে রাজপথে নামে হাজার হাজার বিক্ষোভকারী। সে সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা বেশ কিছু যানবাহনেও হামলা চালিয়েছে। বিক্ষোভকারীদের দমন করতে টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ বলেন, বিক্ষোভকারীরা সরকারি এবং সামরিক কার্যালয়গুলোতে যে হামলার হুমকি দিয়েছে তা অবৈধ। সংঘাতের বদলে আমরা পারস্পরিক বিশ্বাস এবং আলোচনাকে গুরুত্ব দিচ্ছি। মধ্য এশিয়ার এই দেশটিতে বিক্ষোভ-সংঘাতের কারণে টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমের সেবা স্থগিত করা হয়। এমনকি বিক্ষোভের খবর প্রচার করা দুটি স্বতন্ত্র গণমাধ্যমের প্রচার বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর