চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পযর্টক শূন্য কক্সবাজার সমুদ্র সৈকত

২ এপ্রিল শুক্রবার বিকাল চারটার দৃশ্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের কলাতলী বীচ পয়েন্টে

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৩৬ এএম, ২০২১-০৪-০৩

পযর্টক শূন্য কক্সবাজার সমুদ্র সৈকত

মোহাম্মদ জহির উদ্দিন
(২ এপ্রিল) শুক্রবার বিকাল চারটার দৃশ্য। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের কলাতলী বীচ পয়েন্টে।

বালিয়াড়িতে নেমে অবাক হলাম পুরো সৈকতে পর্যটক তো দূরের কথা স্থানীয়দেরও চোখে পড়েনি। শুধুই কয়েকজন পুলিশ ছাড়া। একেবারেই ফাঁকা। সৈকতে নামার একাধিক প্রবেশপথে কড়া পাহারা বসিয়েছে ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃংখলা বাহিনী। একারণে ভ্রমণে আসা কোন পযর্টক সৈকতে নামতে পারেনি।
হায়রে করোনা !

এই নির্জন সৈকতের তীরে আবার ফিরে আসবে ডলফিন। আনন্দে নাচানাচি করবে ওরা। তীর ছোঁয়া পানিতে দেখা মিলবে মাছের ঝাঁক।  বালুচরে নতুন করে ছড়াবে সাগর লতা। প্রকৃতি আবার নতুন করে সাজবে।  ঠিক গেল বছরের মতোই।
নীরব ঘাতক করোনা শ্রেণিপেশার মানুষের জীবনটা বিষিয়ে তুলেছে।
২০২০ সালের মার্চে যখন করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছিল, তখনও সৈকতের পরিবেশ ছিল ঠিক এরকম ফাঁকা পযর্টক শূন্য।
মরণঘাতি করোনা সংক্রমণ রোধে তখন জেলা প্রশাসন ১৭ মার্চ থেকে ১৮ আগস্ট পযর্ন্ত টানা পাঁচ মাস সৈকতে পযর্টক নামা নিষিদ্ধ করেছিল।
এরপরের অবস্থা সবার জানা। গত মার্চে কক্সবাজার সৈকতের নোলা জলে গা ভাসাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন অন্তত ২০ লাখ পযর্টক। যে কারণে কক্সবাজারেও সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে। এপযর্ন্ত করোনায় কক্সবাজারে মারা গেছেন ৮৩ জন।
দ্বিতীয় ধাপে দেশজুড়ে করোনা সংক্রমণ এবং মৃত্যু দুটোই সমানতালে বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৩০ জনের।একদিনে মারা গেছেন ৫০ জন। ভয়াবহ অবস্থা।
এই পরিস্থিতিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতসহ কক্সবাজারের সকল বিনোদন কেন্দ্রসমূহ বন্ধ ঘোষণার বিকল্প ছিলনা।
এখন সবার উচিত, স্বাস্থ্যবিধি পুরোপুরি অনুসরণ করা। অন্যজনকে মেনে চলতে উৎসাহিত করা।
ট্যুরিস্ট পুলিশ জানায়, করোনা ভাইরাস মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে কক্সবাজার টুরিস্ট পুলিশ। মাইকিংয়ের পাশাপাশি সমুদ্র সৈকতে লোকসমাগম যাতে হতে না পারে, সেজন্য টুরিস্ট পুলিশের সদস্যরা কাজ করছে।


তারা আরও জানায়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে পর্যটক সৈকতে নামলেও নিষেধাজ্ঞা আরোপের পর বিশেষ করে শুক্রবারা সকাল থেকে সমুদ্র সৈকত পুরোটাই ফাঁকা হয়ে গেছে।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত


আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত


রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর