চট্টগ্রাম   মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইরানে আকস্মিক বন্যায় ৮ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক    |    ০১:০২ পিএম, ২০২২-০১-০৫

ইরানে আকস্মিক বন্যায় ৮ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি

ইরানের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। সপ্তাহজুড়ে আরও ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে ওই অঞ্চলে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এসব তথ্য। স্থানীয় সময় মঙ্গলবার (৪ জানুয়ারি) দেশটির ন্যাশনাল রেসকিউ সার্ভিসের মুখপাত্র মোজতবা খালেদি বলেন, দক্ষিণাঞ্চলে কয়েকদিন ধরে আকস্মিক বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষয়ক্ষতি ও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তিনি জানান, এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন আরও দুইজন। বন্যার কারণে দুর্ঘটনার কবলে পড়ে আহত হন আরও ১৪ জন। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের।ইরানের রেড ক্রিসেন্টের উদ্ধার ও জরুরি অপারেশন বিভাগের প্রধান মেহেদি ভ্যালিপুর জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত তিন হাজার মানুষকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং ২০ হাজারের মতো মানুষ ত্রাণ সহায়তা পেয়েছেন।তিনি আরও জানান, বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সড়ক ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশটির দক্ষিণ-পূর্বে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে অন্তত পাঁচশটি উদ্ধারকারী টিম।

ইরানের ৩১টি রাজ্যের ৮৭টি শহরে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ আহমদ ওয়াহিদী ফার্স, হরমোজগান, কেরমান, সিস্তান ও বেলুচেস্তানের স্থানীয় কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ানকে সিস্তা, বেলুচেস্তান এবং হরমোজগান প্রদেশের বন্যাকবলিত এলাকা পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।ইরানের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকতে পারে।

২০১৯ সালে ইরানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণ গেছে ৭৬ জনের এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল দুই বিলিয়নেরও বেশি। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে খরা ও বন্যার কবলে পড়ছে দেশটি। এতে হুমকির সম্মুখীন হচ্ছে ইরানের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর