শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:৫০ পিএম, ২০২২-০১-০৫
সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূল থেকে এটি নিক্ষেপ করা হয়। জাপান-দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন। পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশটির এটি চলতি বছরের প্রথম ক্ষেপণাস্ত্র প্রদর্শনী। বুধবার (৫ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবরটি প্রথম জানায় জাপানের কোস্ট গার্ড। এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে জানায় তারা। তবে এর বেশি কোনো তথ্য জানানো হয়নি। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, গত বছর থেকে উত্তর কোরিয়া বারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। যা খুবই দুঃখজনক। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, উত্তর কোরিয়া পূর্ব উপকূল থেকে একটি সন্দেহজনক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে সেটার বিশ্লেষণ চলছে।
জয়েন্ট চিফস অফ স্টাফের বরাত দিয়ে ইয়োনহাপ সংবাদ সংস্থা জানায়, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটের সময় ভূমিভিত্তিক প্ল্যাটফর্ম থেকে পূর্ব দিকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে।এমন এক সময় ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হলো যখন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা তার দলের সঙ্গে আলোচনা শেষ করেছেন। তবে তাদের আলোচানার প্রধান লক্ষ্য ছিল করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করা। কিম দেশের অস্ত্রকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও দিয়েছেন। তবে কোন ধরনের অস্ত্র সমৃদ্ধ করবেন সে সম্পর্কে বিস্তারিত জানায়নি। গত বছর বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। অক্টোবরের শুরুতে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর আগে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে অভিযোগ ওঠে দেশটির বিরুদ্ধে। সেপ্টেম্বর মাসেও পিয়ংইয়ং ব্যালিস্টিক ও ক্রুজ উভয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।
অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited