শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:২৬ পিএম, ২০২২-০১-০৪
করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে মক্কা ও মদিনায় আবারও সামাজিক দূরত্বের বিধান আরোপ করেছে সৌদি আরব। এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এই পবিত্র দুই নগরীতে নামাজ পরতে আসা এবং উমরাহ্ পালনকারী সবার জন্য এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে। খবর বিবিসির। একই সঙ্গে সব দর্শনার্থীর মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি সরকার ঘরের ভেতরে এবং বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে।
এর সঙ্গে মিলিয়ে মক্কা ও মদিনাতেও একই বিধান চালু করা হয়েছে। সৌদি আরবে গত মাসে করোনা শনাক্তের হার এক লাফে অনেক বেড়ে গেছে। গত বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ৭৪৪টি নতুন কেস শনাক্ত করেছে। গত বছরের আগস্টের পর এই সংখ্যা ছিল সর্বোচ্চ। গত রোববার সরকার এক নতুন ঘোষণায় জানিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে দোকানপাট, শপিং সেন্টার এবং রেস্তোরাঁয় যেতে চাইলে সব সৌদি নাগরিক কিংবা সে দেশে বসবাসকারী ও দর্শনার্থীকে করোনার বুস্টার ডোজের প্রমাণ দেখাতে হবে।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৯ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৪১৩। এর মধ্যে মারা গেছে ৫৪ লাখ ৬৫ হাজার ৫৮৯ জন। অপরদিকে, সৌদি আরবে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৮৫২। এর মধ্যে মারা গেছে ৮ হাজার ৮৮১ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৫ লাখ ৪২ হাজার ৭৫৪ জন।
অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited