চট্টগ্রাম   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামেও মেট্রোরেল, ধাপে ধাপে সব বড় শহরে

ঢাকা অফিস ::    |    ০৪:০৩ পিএম, ২০২২-০১-০৪

চট্টগ্রামেও মেট্রোরেল, ধাপে ধাপে সব বড় শহরে

চট্টগ্রামেও মেট্রোরেল, ধাপে ধাপে সব বড় শহরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভায় সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাজধানীর মতো চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতেও মেট্রোরেল করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের বিমানবন্দর থেকে রেলস্টেশন পর্যন্ত মেট্রোরেলের রুট করার কথা বলেছেন তিনি।
মঙ্গলবার (০৪ জানুয়ারি) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী বলেন চট্টগ্রামের পাশাপাশি সব বড় শহরেও ধাপে ধাপে মেট্রোরেল করা হবে।
শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) বলছেন, সবকিছু ঢাকায় হবে? চট্টগ্রামেও মেট্রোরেল হওয়া উচিত। চট্টগ্রাম বিমানবন্দর থেকে রেলস্টেশন পর্যন্ত মেট্রোরেল করো। ’ পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মেট্রোরেল শুধু ঢাকায় নয়, চিটাগংয়ে মেট্রোরেল হওয়া উচিত। এই আইডিয়া আমরা আলোচনা করে, দেশের অন্যান্য জায়গায় যেখানে শহরে রেলস্টেশন আর বিমানবন্দর আছে... এই ধরনের জায়গায় যেখানে বড় শহর আছে এবং বিমানবন্দর আছে সেসব জায়গায় আমাদের মেট্রোরেল করা উচিত। আলোচনা এসেছে, আশা করি আগামীতে প্রকল্প আনা হবে। ’ মন্ত্রী জানান, সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সীমানা বাড়ানোর বিষয়টি আলোচনায় এলে প্রধানমন্ত্রী স্যাটেলাইট সিটি বা উপশহর নির্মাণের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। কৃষি কাজের জন্য নালা তৈরি বাদে পানি নিষ্কাশনের জন্য নির্মিত নালা বা খালের তলদেশ সিমেন্ট-কংক্রিট দিয়ে পাকা না করারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
২০২২ সালে চালু হবে ৩টি মেগা প্রকল্প
সরকারের অগ্রাধিকার ভিত্তিক ১০টি মেগা প্রকল্পের মধ্যে ২০২২ সালে পদ্মা সেতু, মেট্রোরেল (এমআরটি-৬) এবং কর্ণফুলী টানেল চলাচলের জন্য উদ্বোধন করা হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, এসব মেগা প্রকল্প চালু হলে এগুলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ব্যাপক অবদান রাখবে। একনেক সভায় ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করা হয়েছে, যার মধ্যে তিনটি প্রকল্প সম্পূর্ণ নতুন এবং বাকি ৭টি সংশোধিত প্রকল্প।
অনুমোদিত প্রকল্পসমূহ হলো—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্প; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লজিস্টিকস ও ফ্লিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিস গড়ে তোলা (১ম সংশোধিত)’ প্রকল্প; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ককে জাতীয় মহাসড়ক মানে ৪-লেনে উন্নীতকরণ’ প্রকল্প; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্রীয় সম্প্রচার ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটালাইজেশন ও অটোমেশন (১ম পর্যায়) (১ম সংশোধিত)’ প্রকল্প। ডাক, টেলিযোগাযোগ ও মন্ত্রণালয়ের ‘মোবাইল গেইম অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন (৩য় সংশোধিত)’ প্রকল্প; প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘আশ্রয়ণ-২ (৪র্থ সংশোধিত)’ প্রকল্প এবং ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল, মীরসরাই-১ম পর্যায়’ গ্রকল্প; পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘বরগুনা জেলার অধীন পোল্ডার ৪৩/১ ও ৪৪টি পুনর্বাসন এবং ঝুঁকিপূর্ণ অংশ পায়রা নদীর ভাঙ্গন হতে প্রতিরক্ষা’ প্রকল্প এবং ‘কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙ্গনরোধ (১ম সংশোধিত)’ প্রকল্প এবং কৃষি মন্ত্রণালয়ের ‘পাট বিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা (৩য় সংশোধিত)’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। একনেক সভার কার্যক্রমে অংশ নেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক; পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

রিটেলেড নিউজ

লামায় স্কুল থেকে রেজিষ্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন কিশোরী, ৪ দিনেও মেলেনি খোঁজ 

লামায় স্কুল থেকে রেজিষ্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন কিশোরী, ৪ দিনেও মেলেনি খোঁজ 

আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত


সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত


কক্সবাজারে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল

কক্সবাজারে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল

আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত


টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৪ ভিকটিম উদ্ধার, আটক-১

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৪ ভিকটিম উদ্ধার, আটক-১

আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত


চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত


পঞ্চগড়-কক্সবাজার: ১০৭৭ কিমি রেলে জুড়ছে দেশের দুই প্রান্ত

পঞ্চগড়-কক্সবাজার: ১০৭৭ কিমি রেলে জুড়ছে দেশের দুই প্রান্ত

অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর