শিরোনাম
আমাদের ডেস্ক : | ১১:১৭ এএম, ২০২২-০১-০৪
স্বামী-সন্তানকে জিম্মি করে কক্সবাজারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার দুই নম্বর আসামি মেহেদী হাসান বাবু ওরফে গুন্ডিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের রুহুলার ডেইল ঘোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মেহেদী হাসান বাবু শহরের বাহারছড়া এলাকার আবুল কাশেমের ছেলে। কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বলেন, আলোচিত এ মামলার এজাহারের দ্বিতীয় অভিযুক্ত মেহেদী হাসান বাবুকে গ্রেফতারের মধ্য দিয়ে ধর্ষণ মামলার অভিযুক্ত সবাইকে গ্রেফতারর করা সম্ভব হয়েছে। এ নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গত ২২ ডিসেম্বর রাতে স্বামী-সন্তানকে জিম্মি করে কক্সবাজার শহরের জিয়া গেস্ট ইন ও সৈকত পোস্ট অফিসের পেছনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ওই নারীর স্বামী চারজনের নাম উল্লেখ করে ও তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এই ঘটনায় গতকাল পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছিল পুলিশ ও র্যা ব। মামলায় আশিক ছাড়া গ্রেফতার অপর পাঁচজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ। আর কারাগারে থাকা আশিককে রোববার গ্রেফতার দেখিয়ে সোমবার সাতদিনের রিমান্ড আবেদন করেছে তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার (০৪ জানুয়ারি) এর শুনানি হওয়ার কথা রয়েছে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited