চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হাতের ব্রেসলেটের রহস্য জানালেন সালমান খান

বিনোদন ডেস্ক    |    ০৪:৫৭ পিএম, ২০২২-০১-০৩

হাতের ব্রেসলেটের রহস্য জানালেন সালমান খান

বলিউডের সেরাদের সেরা একজন সালমান খান। শুধু বলিপাড়ায় নয়, বিশ্বের নানান দেশে তার ভক্তদের সংখ্যা অগণিত। ‘ভাইজান’খ্যাত সালমান বলিউডের শীর্ষ উপার্জনকারীদেরও একজন। সিনেমা জগতে পা রাখার পর থেকে কখনোই ভক্তদের একের পর এক সুপারহিট সিনেমা দিয়ে যাচ্ছেন তিনি। তার ব্যক্তি জীবন নিয়েও ভক্তদের কৌতুহলের কমতি নেই। তার মধ্যে অভিনেতার হাতের ব্রেসলেটটি অন্যতম। সবসময় এটি পরে থাকেন সালমান। এমনকি অনেক সিনেমাতেও তাকে এ ব্রেসলেটটি পরতে দেখা গেছে। কি এমন বিশেষত্ব আছে এই ব্রেসলেটে? জানতে চান ভক্ত-অনুরাগীরা। অতীতে সালমান তার ব্রেসলেট পরা নিয়ে অনেক গল্পই জানিয়েছেন। কে তাকে উপহার দিয়েছে সে বিষয়টিও প্রকাশ করেছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে সালমানের কাছে তার ব্রেসলেটের গুরুত্ব জানতে চাওয়া হয়। কেন তিনি এটি সবসময় পরেন? উত্তরে অভিনেতা বলেন, ‘আমার বাবা সবসময় এই ব্রেসলেটটি পরতেন। এটা তার হাতে খুব মানাতো। ছোট বাচ্চারা খেলনা নিয়ে খেলা করে। আমি এই ব্রেসলেটটির সঙ্গে খেলতাম। আমি যখন কাজ শুরু করি, তখন হুবহু দেখতে একইরকম ব্রেসলেট তিনি আমাকে উপহার দেন। ব্রেসলেটের পাথরটির নাম ‘ফিরোজা’। ভালোবেসেই আমি এটি পরি।’ ব্রেসলেট সম্পর্কে সালমান আরও বলেন, ‘আসলে যা ঘটে তা হলো যদি আপনার উপর কোনো নেগেটিভিটি আসে, তাহলে এই পাথর প্রথমে সেটিকে গ্রহণ করে। এটি পাথরের মধ্যে ঢুকে যায় এবং পাথরটি ফেটে যায়। এটি আমার সপ্তম পাথর। তারমানে সাতবার আমি বিপদে পরেছি আর এটি ফেটে গিয়েছিল।’ বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান। তার নতুন সিনেমার তালিকায় আছে ‘ব্ল্যাক টাইগার’, ‘টাইগার থ্রি’, ‘নো এন্ট্রি-টু’, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ এবং ‘বজরঙ্গি ভাইজান টু’। এছাড়াও শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবিতে একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘অ্যান্থিম: দ্য ফাইনাল ট্রুথ’ ও ‘রাঁধে’ সিনেমা দুটি সুপারহিট হয়েছে।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


শাফিনের মরদেহ দেশে কবে আসবে জানালেন ভাই হামিন

শাফিনের মরদেহ দেশে কবে আসবে জানালেন ভাই হামিন

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে শাফিনের জানাজা সম্পন্ন

যুক্তরাষ্ট্রে শাফিনের জানাজা সম্পন্ন

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত


চট্টগ্রামের আঞ্চলিক ভাষার নাটক ‘চাটগাঁইয়া গোলমাল’ 

চট্টগ্রামের আঞ্চলিক ভাষার নাটক ‘চাটগাঁইয়া গোলমাল’ 

বিনোদন ডেস্ক : চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘চাটগাইয়া গোলমাল’। চট্টগ্রাম শহরের ব...বিস্তারিত


বিরল রোগে আক্রান্ত : জাস্টিন বিবার

বিরল রোগে আক্রান্ত : জাস্টিন বিবার

বিনোদন ডেস্ক : হলিউড গায়ক জাস্টিন বিবার। জনপ্রিয় এ গায়ক এক জটিল ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঠিকমতো কথা বলতে পা...বিস্তারিত


 নায়িকা এমির বিয়ে, হজ দিয়ে সারবেন হানিমুন 

 নায়িকা এমির বিয়ে, হজ দিয়ে সারবেন হানিমুন 

বিনোদন ডেস্ক : বিয়ে করলেন ‘ডনগিরি’ ছবির নায়িকা এমিয়া এমি। রোববার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি কাজি অফিসে কাছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর