শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:৪৬ এএম, ২০২১-০৩-৩১
কক্সবাজারের ৩ সংসদ সদস্য সহ ৯ বিশিষ্টজন’কে কক্সবাজার জেলা কারাগারের বেসরকারি কারা পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। বেসরকারি কারা পরিদর্শক হিসাবে নিয়োগপ্রাপ্তরা হলেন, সংসদ সদস্য কোটায়
কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহীন আক্তার। পুরুষ সদস্য কোটায়-আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, টেকনাফের হ্নীলা সিকদার পাড়ার মৌলভী আবুল খাইর এর পুত্র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আইয়ুব বাঙ্গালী ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।
মহিলা সদস্য কোটায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, চকরিয়ার ভরামুহুরী এলাকার মরহুম এডভোকেট আমজাদ হোসেন এর সহধর্মিণী ফিরোজা বেগম।
নিয়োগ পরবর্তী ২ বছর এই ৯ জন কক্সবাজার জেলা কারাগারের বেসরকারি কারা পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করবেন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি গত ১ মার্চ ১১৭ নম্বর স্মারকে কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কাছে প্রেরিত এক পত্রে এ নিয়োগের কথা জানান। পত্রে বলা হয়, জেল কোডের প্রথম খন্ডের ৫৬(১), ৫৬(২) বিধি মোতাবেক কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেটের প্রস্তাব অনুযায়ী এই ৯ জনকে কক্সবাজার জেলা কারাগারের বেসরকারি কারা পরিদর্শক হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited