শিরোনাম
ঢাকা অফিস :: | ১১:২৬ এএম, ২০২১-১২-৩০
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর কাছে থাকা হাতুড়ি থেকে স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। পাঁচ কেজি ১৮০ গ্রাম জব্দ করা এ স্বর্ণের দাম আনুমানিক ৩ কোটি ৪০ লাখ টাকা।ওই যাত্রীর নাম আতাউর রহমান। তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে আসেন। হবিগঞ্জের বাসিন্দা তিনি।বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে শারজাহ থেকে একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন আতাউর রহমান। ইমিগ্রেশন শেষ করে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার সঙ্গে থাকা ব্যাগেজ (লাগেজ) স্ক্যানিং করা হয়। এসময় লাগেজের ভেতরে দুইটি বড় হ্যামারের মধ্যে স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়।পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে যাত্রীর লাগেজে থাকা হ্যামার কেটে ৪৪টি স্বর্ণের বার এবং তার প্যান্টের ভেতর থেকে স্বর্ণালংকারসহ মোট পাঁচ কেজি ১৮০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।গ্রেফতার আতাউরের বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থানায় কাস্টমস আইন ও ফৌজদারি একটি মামলা হয়েছে বলে জানান ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার।
অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তিনটি বিল পাস করেছে বিএনপি সরকার। এর মধ্যে দুটি মানবাধিকার সুরক্...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited