চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

৭ নিয়ম মানলেই শীতে শিশু থাকবে সর্দি-কাশিমুক্ত

বিনোদন ডেস্ক    |    ০৪:৫৮ পিএম, ২০২১-১২-২৯

৭ নিয়ম মানলেই শীতে শিশু থাকবে সর্দি-কাশিমুক্ত

শীত আসতেই সর্দি-কাশির প্রকোপ বেড়ে গেছে। এ সময় বড়দের পাশাপাশি ছোটদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা বেশি থাকে। শীতে সবারই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।একইসঙ্গে ঠান্ডা পরিবেশে ভাইরাস ও ব্যাকটেরিয়া হয়ে ওঠে সক্রিয়। এমনকি বাতাসে ধুলাবালি ও ময়লা বেড়ে যাওয়ায় শীতে অ্যালার্জি বাড়ে। তাই এ সময় সবারই সতর্ক থাকতে হবে। বিশেষ করে শীতে বিশেষভাবে সচেতন থাকতে হয় শিশুর স্বাস্থ্য নিয়ে। কারণ শিশুদের মধ্যে এমনিই ইমিউনিটি থাকে কম। তার উপর বিভিন্ন জীবাণুর প্রভাবে শিশুদের ঠান্ডার সমস্যা লেগেই থাকে। নাক দিয়ে পানি পড়া, হাঁচি-কাশিও থাকতে পারে। এমনকি হতে পারে শ্বাসকষ্টও। তাই এ সময় অভিভাবকদের থাকতে হবে সতর্ক। ৭টি নিয়ম মেনে চললে শীতে শিশুদের ঠান্ডার সমস্যা থেকে দূরে রাখা যাবে-
× শীত পড়তেই শিশুর গরম কাপড়ের উপর জোর দিন। বেশি ঠান্ডায় শিশুকে অবশ্যই মাথায় টুপি ও পায়ে মোজা পরাতে হবে। আর গায়ে পরান হালকা শীত কাপড়। তবে খেয়াল রাখবেন বাচ্চার যেন খুব গরম না লাগে। শিশু যদি ঘামে কিংবা কাঁদে, তাহলে তার কাপড়ের ভার কমান।
× সব সময় শিশুর হাত পরিষ্কার রাখুন। কারণ শিশুরা কিছুক্ষণ পরপরই মুখে হাত দেয়। তাই আপনাকে অবশ্যই শিশুর হাত পরিষ্কার রাখুন তাহলেই জীবাণুর হাত থেকে মিলবে মুক্তি। আর সন্তান একটু বড় হলে তাকে হাত ধোয়ানোর অভ্যাস করুন।
×শিশুর খেলনা পরিষ্কার রাখতে হবে। কারণ খেলনা যেখানে সেখানে পড়ে থাকায় মিশতে পারে জীবাণু। তাই খেলনা গরম পানিতে মাঝেমধ্যেই পরিষ্কার করুন। তবেই খেলনার উপর থেকে সরানো যাবে জীবাণু।
×আপনি যখন সন্তানকে কোলে নেবেন তার আগে অবশ্যই হাত ধুয়ে নিন। না হলে আপনার হাতে জীবাণু থাকলে তা শিশুর কাছেও পৌঁছে যাবে। তাই নিজের হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার রাখুন সব সময়।
× অসুস্থ মানুষের কাছ থেকে শিশুকে দূরে রাখুন। বিশেষ করে বাড়িতে কারও ঠান্ডা লাগলে শিশুকে তার সামনে নিয়ে যাবেন না। তাকেও বাচ্চার সামনে আসতে বারণ করুন।
×শিশুকে সময় মতো টিকা দিন। টিকা তাদের মধ্যে নির্দিষ্ট অসুখের বিরুদ্ধে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি করে।
× কোনো শিশুর ঠান্ডা লাগলে কিংবা নাক দিয়ে পানি পড়লে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কারণ মনে রাখবেন এখন করোনার প্রকোপ আবারও বাড়ছে। তাই প্রথম থেকেই সতর্ক থাকা জরুরি।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


শাফিনের মরদেহ দেশে কবে আসবে জানালেন ভাই হামিন

শাফিনের মরদেহ দেশে কবে আসবে জানালেন ভাই হামিন

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে শাফিনের জানাজা সম্পন্ন

যুক্তরাষ্ট্রে শাফিনের জানাজা সম্পন্ন

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত


চট্টগ্রামের আঞ্চলিক ভাষার নাটক ‘চাটগাঁইয়া গোলমাল’ 

চট্টগ্রামের আঞ্চলিক ভাষার নাটক ‘চাটগাঁইয়া গোলমাল’ 

বিনোদন ডেস্ক : চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘চাটগাইয়া গোলমাল’। চট্টগ্রাম শহরের ব...বিস্তারিত


বিরল রোগে আক্রান্ত : জাস্টিন বিবার

বিরল রোগে আক্রান্ত : জাস্টিন বিবার

বিনোদন ডেস্ক : হলিউড গায়ক জাস্টিন বিবার। জনপ্রিয় এ গায়ক এক জটিল ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঠিকমতো কথা বলতে পা...বিস্তারিত


 নায়িকা এমির বিয়ে, হজ দিয়ে সারবেন হানিমুন 

 নায়িকা এমির বিয়ে, হজ দিয়ে সারবেন হানিমুন 

বিনোদন ডেস্ক : বিয়ে করলেন ‘ডনগিরি’ ছবির নায়িকা এমিয়া এমি। রোববার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি কাজি অফিসে কাছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর