চট্টগ্রাম   মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চীন থেকে এলো আরও ২ কোটির বেশি টিকা

ঢাকা অফিস ::    |    ০১:৩৭ পিএম, ২০২১-১২-২৯

চীন থেকে এলো আরও ২ কোটির বেশি টিকা

চীন থেকে মহামারি করোনাভাইরাস প্রতিরোধী আরও ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ টিকা দেশে এসেছে। চুক্তি অনুযায়ী, যৌথভাবে এ টিকার খরচ বহন করবে বাংলাদেশ সরকার, এশিয়া উন্নয়ন ব্যাংক ও ইউনিসেফ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিপুল সংখ্যক টিকার এ চালান ঢাকায় পৌঁছায়। ইউনিসেফ বাংলাদেশ-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, এই ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ টিকা আসার মধ্য দিয়ে চলতি বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত বিভিন্ন সূত্র থেকে ইউনিসেফ ১০ কোটিরও বেশি টিকা বাংলাদেশে সরবরাহ করেছে। গত প্রায় ৬ মাসে ইউনিসেফের সরবরাহ করা ১০ কোটি ডোজ টিকার মধ্যে ৫ কোটিরও বেশি টিকা সংগৃহীত হয়েছে কোভাক্স ফ্যাসিলিটির মাধ্যমে। ইউনিসেফের সরবরাহ করা এ ১০ কোটি ডোজ টিকার বাইরে বাংলাদেশ সরকার বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমেও বিপুল সংখ্যক টিকা দেশে এনেছে। টিকার সর্বশেষ এ চালান ২০২২ সালের জুন মাসের মধ্যে দেশের অন্তত ৮০ শতাংশ মানুষকে কোভিড টিকার আওতায় আনার লক্ষ্য বেগবান করবে। এরইমধ্যে চলতি বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মোট জনসংখ্যার ২৮.৪৪ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে। বৈশ্বিক মহামারিকালীন ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় বিশ্বজুড়ে কোভিড-১৯ টিকা সরবরাহে কাজ করছে ইউনিসেফ। যা বিশ্বের টিকাদানের ইতিহাসে সরবরাহজনিত সবচেয়ে বড় ও জটিল কর্মযজ্ঞ। বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেছেন, মহামারি থেকে মুক্তি পেতে সবচেয়ে কার্যকর উপায় টিকাগ্রহণের সমঅধিকার নিশ্চিত এবং বিশ্বজুড়ে টিকাদানের হার বাড়ানো। উৎপাদকদের কাছ থেকে টিকা সংগ্রহ করে সেটা বাংলাদেশের প্রতিটি স্তরে দ্রুত পৌঁছে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়। যা এখনো চলমান। এরইমধ্যে গতকাল ২৮ ডিসেম্বর থেকে দেশে করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দিচ্ছে সরকার। গত ১৯ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত


সংসদে উত্তরাধিকার সংক্রান্ত কুরআন সুন্নাহ বিরোধী আইন পাস করল বিএনপি সরকার

সংসদে উত্তরাধিকার সংক্রান্ত কুরআন সুন্নাহ বিরোধী আইন পাস করল বিএনপি সরকার

অনলাইন ডেস্ক: : রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তিনটি বিল পাস করেছে বিএনপি সরকার। এর মধ্যে দুটি মানবাধিকার সুরক্...বিস্তারিত


রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত


৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ : পুলিশ সদরদপ্তর

৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ : পুলিশ সদরদপ্তর

অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত


নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত


ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর