শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:১৫ পিএম, ২০২১-১২-২৯
সংবিধান সংশোধন করাকে কেন্দ্র করে জর্ডানের পার্লামেন্টে সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার ( ২৮ ডিসেম্বর) এ ঘটনার পর পার্লামেন্টের অধিবেশন মূলতবি করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেশটির সংসদ সদস্যদের সেই হাতাহাতির ফুটেজ সম্প্রচার করা হয়েছে। এতে দেখা যায় যে, হাউজ অব রিপ্রেজেন্টেটিভ সদস্যরা তর্কের এক পর্যায়ে হাতাহাতি শুরু করেন। এএফপি প্রতিবেদন থেকে জানা গেছে, স্পিকার আবদেলকারিম আল-দাগমি ও ডেপুটিদের মধ্যে তর্কের এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়। পরে এতে পক্ষে-বিপক্ষের সংসদ সদস্যরাও জড়িয়ে পড়েন। জানা গেছে, সংবিধানে নারীর সমান অধিকার নিয়ে বিতর্কের এক পর্যায়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। হাতাহাতির ঘটনার পর স্পিকার বেরিয়ে গেলে বুধবার পর্যন্ত অধিবেশন মূলতবি করা হয়।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited