শিরোনাম
বিনোদন ডেস্ক | ০৪:২১ পিএম, ২০২১-১২-২৮
২৭ ডিসেম্বর ৫৬-তে পা দিয়েছেন বলিউড কিং সালমান খান। ২৬ তারিখ মধ্যরাত থেকে পানভেলের ফার্ম হাউজ মেতে উঠেছে ভাইজানের জন্মদিন উপলক্ষে। সাপের উপদ্রব কাটিয়ে পরিবারের সঙ্গে সালমান মেতে উঠেছেন জন্মদিন পার্টিতে। সকাল থেকেই সোশ্যাল মিডিয়া শুভেচ্ছায় ভাসছেন তিনি। বাদ পড়েননি অভিনেত্রী ক্যাটরিনা কাইফও। সালমানকে এদিন জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন তিনি।এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে ‘বার্থ ডে’ বয়ের একটি ছবি পোস্ট করেন ক্যাট। সাবেক প্রেমিকা ও সদ্যবিবাহিত ক্যাটরিনার শুভেচ্ছা বার্তা নজর কেড়েছে অনুরাগীদের। সালমানের ছবি পোস্ট করে ক্যাটরিনা লেখেন, ‘সালমান, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আশা করি, তোমার ভালোবাসার আলো ও প্রতিভা যেন চিরকাল তোমার সঙ্গে থাকে।’
জন্মদিনের মাত্র কয়েক ঘণ্টা আগেই ভয়ংকর অভিজ্ঞতার মুখে পড়েছিলেন সল্লু। দেশে থাকলে জন্মদিনে পানভেল ফার্ম হাউজেই সময় কাটান সালমান এটা কমবেশি সবারই জানা। তবে রোববার সাপের কামড় খেয়ে সালমানকে প্রাথমিক চিকিৎসার জন্য তড়িঘড়ি হাসপাতালে নেওয়া হয়েছিল। ঘণ্টাখানেক পর অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। এখন সুস্থ আছেন তিনি।পানভেল ফার্ম হাউজের বাইরে মিডিয়ার মুখোমুখি হয়ে জন্মদিনের রাতে সালমান বলেন, ‘একটা সাপ আমার ফার্ম হাউজে ঢুকে পড়েছিল। আমি একটা লাঠির সাহায্যে সেটাকে বাইরে নিয়ে আসি। আসতে আসতে সেটা আমার হাত পর্যন্ত উঠে আসে। আমি সেটাকে ধরে ছাড়তে গিয়েছিলাম, সেই সময়ই সাপটা আমাকে তিনবার কামড়ে দেয়। ওটা একটা বিষধর সাপ ছিল। এরপর ৬ ঘণ্টা আমি হাসপাতালে ভর্তি ছিলাম… এখন ঠিক আছি।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘চাটগাইয়া গোলমাল’। চট্টগ্রাম শহরের ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : হলিউড গায়ক জাস্টিন বিবার। জনপ্রিয় এ গায়ক এক জটিল ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঠিকমতো কথা বলতে পা...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বিয়ে করলেন ‘ডনগিরি’ ছবির নায়িকা এমিয়া এমি। রোববার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি কাজি অফিসে কাছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited