শিরোনাম
আমাদের ডেস্ক : | ১১:১৩ পিএম, ২০২১-০৩-২৭
গ্রীন লাইন পরিবহণ ও গ্রীন লাইন ওয়াটারওয়েজের স্বত্বাধিকারী মোহাম্মদ আলাউদ্দিন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার রাত ১১টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার গাওদিয়ার কবরস্থানে তাঁকে আজ বাদ জোহর দাফন করা হয়েছে। এনটিভি অনলাইনকে শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন গ্রীন লাইন পরিবহণ ও গ্রীন লাইন ওয়াটারওয়েজের জেনারেল ম্যানেজার (জিএম) ও মোহাম্মদ আলাউদ্দিনের শ্যালক মোহাম্মদ আব্দুস ছাত্তার।
জানা গেছে, গেল রোববার মোহাম্মদ আলাউদ্দিনের করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।
১৯৯০ সালে মোহাম্মদ আলাউদ্দিন গ্রীন লাইন পরিবহণ সংস্থা প্রতিষ্ঠা করেন। গ্রীন লাইন পরিবহণই বাংলাদেশের সড়কপথে সর্বপ্রথম এসি বাস পরিষেবা চালু করে। এরপর গ্রীন লাইন ২০১৪ সাল থেকে গ্রীন লাইন ওয়াটারওয়েজ নামে টেকনাফ-সেন্টমার্টিন জলপথে এমভি গ্রীন লাইন-১ নামে লঞ্চ চালু করে।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited