চট্টগ্রাম   মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিশ্ব করোনায় মৃত্যু ৬২৪০, শনাক্ত ৭ লাখ ৭৯ হাজার

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:৪৩ পিএম, ২০২১-১২-২১

বিশ্ব করোনায় মৃত্যু ৬২৪০, শনাক্ত ৭ লাখ ৭৯ হাজার

বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এর প্রভাবে বিশ্বে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ। এ সময়ে মৃ্ত্যু হয়েছে ৬ হাজার ২৪০ জনের। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় সর্বোচ্চ এক হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৪২ হাজার ৯৭ জন।মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৩ লাখ ৭৬ হাজার ৪১৬ জনের। মহামারি শুরুর পর এখন পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২৭ কোটি ৫৭ লাখ ৭৬ হাজার ৯২ জন। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার ৭৬০ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন পাঁচ কোটি ২০ লাখ ৫৮ হাজার ২৩৪ জন। তাদের মধ্যে মারা গেছেন আট লাখ ২৮ হাজার ৮৩৬ জন। আর করোনা থেকে সেরে উঠেছেন চার কোটি পাঁচ লাখ ১৯ হাজার ৪৭ জন।সংক্রমণের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ৯১৩ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৭৭ হাজার ৫৫৪ জনের।তালিকায় ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল রয়েছে তৃতীয় অবস্থানে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ ১৭ হাজার ৯০৫ জনের। মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২২ লাখ ১৫ হাজার ৮৫৬ জন।কয়েকদিন ধরে মৃত্যুর শীর্ষে থাকা রাশিয়া রয়েছে তালিকার ৫ম অবস্থানে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৯৮ হাজার ২২২ জন। দেশটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ২ লাখ ৪১ হাজার ৮১২ জন। তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইরান, স্পেন, আর্জেন্টিনা ও ইতালি। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৫০ জন। দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন মোট ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।চলতি বছরের মাঝামাঝির দিকে বিশ্বে ছড়িয়ে পড়ে করোনার ভারতীয় ধরন হিসেবে পরিচিত ডেল্টা। এরপর বছরের শেষে এসে নতুন করে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। দেশগুলোর অব্যাহত টিকাদানের মুখেও ভাইরাসটির নতুন নতুন ধরনে বিপর্যস্ত হচ্ছে বিশ্ব।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত


রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত


ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত


হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত


গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর