চট্টগ্রাম   মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আনছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৪:০০ পিএম, ২০২১-১২-২০

যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আনছে ইসরায়েল

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আনার বিষয়ে প্রস্তাব দিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববারের ওই প্রস্তাবের সঙ্গে বেশ কয়েকটি ইউরোপীয় দেশকে কোভিড রেড লিস্টে রাখার কথাও জানানো হয়। করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর এএফপির।ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানিয়েছেন, তার দেশ কোভিড-১৯ ভাইরাসের পঞ্চম ঢেউয়ের মধ্যে আছে। তিনি বলেন, এরই মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টও এসে পড়েছে। মন্ত্রিসভার একটি বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওমিক্রন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে বলেও উল্লেখ করেন নাফতালি বেনেট।এর আগে বেনেট জোর দিয়ে বলেছিলেন যে, তিনি আরও লকডাউন এড়াতে ভ্রমণে বিধিনিষেধ জারি রাখবেন। তিনি বলেন, গত মাসে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হওয়ার পর পরই ভ্রমণে বিধিনিষেধ জারি করে সঠিক পদক্ষেপ নিয়েছে তার দেশ।ইউরোপের দেশগুলো হয় আবারও লকডাউন জারি করেছে বা এই পথেই আছে এমন কথা উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের জন্য সময় শেষ হয়ে যাচ্ছে।রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রস্তাবনায় অনুমোদন দেন ইসরায়েলের আইনপ্রণেতারা। ওই প্রস্তাবনায় ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, ফিনল্যান্ড, সুইডেন এবং আরব আমিরাতে ইসরায়েলি নাগরিক এবং বাসিন্দাদের ভ্রমণে নিষেধাজ্ঞা আনা হয়েছে। একই ধরনের নিষেধাজ্ঞা আনা হচ্ছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রেও।বেশিরভাগ আফ্রিকান দেশের মতো ডেনমার্ক এবং ব্রিটেনকেও এরই মধ্যেই রেড লিস্টে রাখা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা, বেলজিয়াম, ইতালি, জার্মানি, হাঙ্গেরি, মরক্কো, পর্তুগাল, সুইজারল্যান্ড এবং তুরস্ককে রেড লিস্টে রাখার প্রস্তাব জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।রেড লিস্টে থাকা দেশগুলো থেকে ইসরায়েলি নাগরিক ও বাসিন্দারা যদি নিজ দেশে ফিরতে চান তবে তাদের অবশ্যই ইসরায়েলে পৌঁছানোর পর এক সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে।বিশেষ অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিক ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না বলেও জানানো হয়েছে। ইসরায়েলি নাগরিকদের বাড়ি থেকেই কাজ করার এবং শিশুদের টিকা দেওয়ার বিষয়ে বাবা-মাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনেট।ইসরায়েলে বর্তমানে প্রায় ৯৩ লাখ মানুষের বসবাস। এর মধ্যে ৪১ লাখের বেশি মানুষ ভ্যাকসিনের বুস্টার ডোজ অর্থাৎ টিকার তিন ডোজ গ্রহণ করেছেন। বর্তমানে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদেরও টিকার আওতায় আনা হচ্ছে।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর