চট্টগ্রাম   মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ওমিক্রন: আজ থেকে কঠোর লকডাউনে নেদারল্যান্ডস

আন্তর্জাতিক ডেস্ক    |    ০১:১১ পিএম, ২০২১-১২-১৯

ওমিক্রন: আজ থেকে কঠোর লকডাউনে নেদারল্যান্ডস

মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন সামনে রেখেও জনস্বাস্থ্য বিবেচনায় রোববার থেকে এমন কঠিন সিদ্ধান্ত কার্যকর করবে দেশটির সরকার।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ এড়াতে অপ্রয়োজনীয় দোকানপাট, স্কুল, বার, রেস্তোরাঁ এবং জনসমাগমস্থল কমপক্ষে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখা হবে।তবে সার্বিক পরিস্থিতিতে এ ধরনের বিধিনিষেধ জারি করা ‘অপরিহার্য’ ছিল বলে জানিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট। একই সঙ্গে তিনি দেশের নাগরিকদের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান।বিশ্বের দেশে দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন। এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এ পর্যন্ত নতুন এ ধরনটি ৮৯টি দেশে ছড়িয়েছে। করোনার যেকোনো প্রজাতির চেয়ে এটি দ্রুত মানুষকে সংক্রমিত করছে। সংক্রমণ এড়াতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সব দেশকে সতর্ক হতে বলছেন।এদিকে করোনাভাইরাসের পরিবর্তিত এ রূপটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইউরোপের দেশগুলো বিধিনিষেধ আরও কঠোর করছে। তবে ওমিক্রনের বিস্তার শুরুর পর নেদারল্যান্ডস সরকারের ঘোষিত এই নিষেধাজ্ঞাই সবচেয়ে কঠোরতম।স্থানীয় সময় রোববার থেকে নেদারল্যান্ডসে নতুন এ বিধিনিষেধ কার্যকর হবে। এর আগে দেশটির সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে বৈঠকের পর লকডাউনের ঘোষণা আসে।এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মার্ক রুট বলেছেন, আবারও লকডাউনে যাচ্ছে নেদারল্যান্ডস। এটিই অনিবার্য। কারণ করোনার নতুন এ ধরনটির অভিঘাত দ্রুতই আমাদের ওপর আসছে। আমাদের নাগরিকরা এ বিষয়টি বুঝতে পারবেন, আমি তা মনে করি।ওমিক্রন মোকাবিলার অংশ হিসেবে জনসমাগম এড়াতে গত কয়েক সপ্তাহ ধরে নেদারল্যান্ডসে সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে কারফিউ জারি রয়েছে।গত বছরের শুরুতে বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি শুরুর পর এখন পর্যন্ত নেদারল্যান্ডসে দুই কোটি ৯৬ লাখ ছয় হাজার ৭৪৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২০ হাজার ৪২০ জন। সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ১৪ হাজার ৬১৬ জন আক্রান্ত ও ৫০ জনের মৃত্যু হয়েছে।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর