শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:২৭ পিএম, ২০২১-১২-১৮
হাসতে মানা উত্তর কোরিয়ায়। শুক্রবার (১৭ ডিসেম্বর) থেকে আগামী ১১ দিন উত্তর কোরিয়ার কেউ হাসতে পারবেন না, শপিং করতে পারবেন না এমনকি মদপানও নিষেধ। শুক্রবার কিম জং উনের বাবা কিম জং ইলের মৃত্যু বার্ষিকী ছিল। এ উপলক্ষেই আগামী ১১ দিন মানুষের স্বাভাবিক কিছু কাজেও নিষেধাজ্ঞা আনা হয়েছে।ডেমোক্রেটিক রিপাবলিক অব কোরিয়া অর্থাৎ গণতান্ত্রিক কোরিয়াতেই গণতন্ত্র নেই বললেই চলে। সেখানে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের কথাই শেষ কথা।১৯৯৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত উত্তর কোরিয়া শাসন করেছেন কিম জং ইল। ২০১১ সালের ১৭ ডিসেম্বর ৬৯ বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। এরপর তার ছোট ছেলে কিম জং উন উত্তর কোরিয়ার ক্ষমতা গ্রহণ করেন।রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, আগামী ১১ দিন অবসরের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আনা হয়েছে। যারা এই নিষেধাজ্ঞা মানবে না তাদের গ্রেফতার করা হবে। তবে এবারই প্রথম নয়, প্রতি বছরই দেশটিতে এমন ঘটনা দেখা যায়।এমনকি এই ১১ দিনের মধ্যে যদি কারও পরিবারের কোনো সদস্য মারা যায় তারা চিৎকার করে কাঁদতেও পারবেন না। তার ওপরও নিষেধাজ্ঞা আছে। আর এই সময়ের মধ্যে কারও জন্মদিন থাকলেও তিনি তা উদযাপন করতে পারবেন না। উত্তর কোরিয়ার এক বাসিন্দার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে রেডিও ফ্রি এশিয়া।কিম জং ইলের মৃত্যুর পর থেকে প্রতি বছরই বাবার মৃত্যু বার্ষিকীতে দেশের মানুষের ওপর এমন অদ্ভুত সব নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছেন কিম জং উন।
অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited