চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

করোনায় ৮ লাখের বেশি মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৬:১৩ পিএম, ২০২১-১২-১৫

করোনায় ৮ লাখের বেশি মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র

মহামারি করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির নাম যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত সংক্রমণ ও মৃত্যুতে বৈশ্বিক তালিকায় সবার শীর্ষে রয়েছে দেশটি। মারণ ভাইরাস করোনায় মার্কিন মুলুকে এ পর্যন্ত ৮ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তও ছাড়িয়েছে ৫ কোটি। এরইমধ্যে সপ্তাহ দুই ধরে যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় মৃত্যু বাড়তে শুরু করেছে।এ পর্যন্ত দেশটিতে যত লোক মারা গেছেন তাদের বেশিরভাগই বয়স্ক এবং তাদের করোনার ভ্যাকসিন নেওয়া ছিল না। করোনায় ২০২০ সালের চেয়ে ২০২১ সালেই বেশি মার্কিনি মারা গেছেন। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরিমাণ মার্কিনির মৃত্যু হয়েছিল, করোনায় এরইমধ্যে এরচেয়ে দ্বিগুণ মানুষের প্রাণহানি হয়েছে।করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ সপ্তাহে দেশটিতে এক লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত শীত মৌসুমের পর এত কম সময়ে এত সংখ্যক মানুষের মৃত্যু হয়নি। সবশেষ গত দুই সপ্তাহ ধরে ফের সংক্রমণ বৃদ্ধির মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৮ হাজার ১০৭ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ হাজার ৫৮৮ জন। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৫ কোটি ১১ লাখ ৩৫ হাজার ৯৮৩ জন এবং মারা গেছেন ৮ লাখ ২১ হাজার ৩২৫ জন।এদিকে মহামারি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. কেরি অ্যালথফ বলছেন, করোনাভাইরাসকে শরীর প্রতিরোধ করতে পারে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এখনও এমন পর্যায়ে পৌঁছায়নি। এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এর আগ পর্যন্ত সংক্রমণ ও মৃত্যুর এ স্রোত দেখতে হবে। এ খুবই সহজ সত্য।গত কয়েক মাস ধরে সংক্রমণ কিছুটা কমে আসার পর আবারও নতুন করে শনাক্ত বৃদ্ধির কারণ হিসেবে মার্কিন স্বাস্থ্য বিশেজ্ঞরা অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কথা বলছেন। এ ভ্যারিয়েন্টের কারণেই গত দুই সপ্তাহ ধরে সংক্রমণ ফের বাড়ছে। এরইমধ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক রাজ্যে শনাক্ত হয়েছে। যে কারণে এই শীতে গোটা দেশের কোভিড পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ফাইজারের টিকাদান শুরুর পর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় তিন লাখ মানুষের মৃত্যু হয়েছে। এ বছরের এপ্রিলে দেশটিতে মডার্না ও সিঙ্গেল ডোজের জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন দেওয়া হয়।করোনায় বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের নাম। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি, মৃত্যুর তালিকার দ্বিতীয়। গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের মৃত্যু নিয়ে মোট মৃত্যু ৬ লাখ ১৭ হাজার ১২১ জন এবং নতুন ৩ হাজার ৮২৬ জন শনাক্ত নিয়ে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২১ লাখ ৯৫ হাজার ৭৭৫ জনে। আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৬৩০ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৫ হাজার ৮৮৮ জন।এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সবচেয়ে বেশি উল্লম্ফন দেখা যাচ্ছে শীতপ্রধান রাজ্যগুলোতে। এরমধ্যে ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার ও মিশিগানে সংক্রমণ শনাক্ত হচ্ছে সবচেয়ে বেশি। দেশটির অর্ধেকেরও বেশি রাজ্যে ওমিক্রন শনাক্ত হলেও এখনো দৈনিক আক্রান্ত রোগীদের প্রায় ৯৯ শতাংশের মধ্যে দেখা মিলছে ডেল্টা ভ্যারিয়েন্টের।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত


ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত


হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত


গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর