শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:১৫ পিএম, ২০২১-১২-১৪
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে হামলার ঘটনায় তিন পুলিশ সদস্য নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। পুলিশ বলছে, সোমবার সন্ধ্যায় শ্রীনগরের জেওয়ান এলাকার একটি পুলিশ ক্যাম্পের কাছে পুলিশের বাসে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ নিহত হন। অপরদিকে মঙ্গলবার সকালে (১৪ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। খবর এনডিটিভির।নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন সহকারী সাব-ইন্সপেক্টর এবং আরেকজন সেকশন গ্রেড কনস্টেবল বলে জানানো হয়েছে। হামলার ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়েছে।পুলিশ বলছে, উচ্চ নিরাপত্তা বেষ্টিত ওই এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি ক্যাম্প অবস্থিত। হামলার ঘটনা ঘটেছে জেওয়ান এলাকায়।ওই এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী এবং হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান চলছে। হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিও হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন। মাত্র কয়েকদিন আগেই কাশ্মীরের বান্দিপোরা জেলায় হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হন। গত ১০ ডিসেম্বর বান্দিপোরার গুলসান চকে ওই হামলার ঘটনা ঘটে।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited