চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিশ্বে করোনা আক্রান্ত ২৭ কোটি ছুঁই ছুঁই

আন্তর্জাতিক ডেস্ক    |    ০১:৫১ পিএম, ২০২১-১২-১২

বিশ্বে করোনা আক্রান্ত ২৭ কোটি ছুঁই ছুঁই

বিশ্বে মহামারি করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আরও ৫ হাজার ৪২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৫ লাখ ২ হাজার ৩৮৯ জন নতুন রোগী। এ নিয়ে রোগী শনাক্ত ২৭ কোটি ছুঁই ছুঁই করছে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৪ লাখ ৩৯ হাজার ৯০৫ জন। এর আগের ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬০২ জনের মৃত্যু হয়েছে। ওই সময়ে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৮ হাজার ২৫৪ জন নতুন রোগী। রোববার (১২ ডিসেম্বর) সকালে বৈশ্বিক করোনাভাইরাসের আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য দেওয়া আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সব তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৯৯ লাখ ৮৫ হাজার ৬২৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৫৩ লাখ ১৭ হাজার ৬২২ জন। এছাড়া সেরে উঠেছেন ২৪ কোটি ২৭ লাখ ১৮ হাজার ২৮১ জন। ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। এসময়ে দেশটিতে মারা গেছেন ১ হাজার ১৭১ জন। শনাক্ত হয়েছেন ৩০ হাজার ২৮৮ জন। এ নিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ লাখ ৮৬ হাজার ৯৬৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২ লাখ ৮৮ হাজার ৩৫১ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৮ কোটি ৭০ লাখ ৯ হাজার ৯৬৪ জন। করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৭৮৯ জনের। করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫ কোটি ৭ লাখ ৬২ হাজার ৬৭১ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৪৮৩ জন। আকান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৩৯৬ জন। করোনায় মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ১২৮ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৪১ লাখ ১৪ হাজার ৩৩১ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২১ লাখ ৮৮ হাজার ১৭৯ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ১৬ হাজার ৮৫৯ জনে। আর সুস্থ হয়েছেন ২ কোটি ১৪ লাখ ১৪ ৩১৮ জন। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ২২ জন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৪৩ হাজার ৮৬২ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত


ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত


হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত


গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর