শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:৪৫ পিএম, ২০২১-১২-১২
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় করোনাভাইরাসের ভ্যাকসিনবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েক হাজার মানুষ। করোনা মোকাবিলায় টিকা নেওয়া বাধ্যতামূলক করায় তারা এ বিক্ষোভ করেন। জানা গেছে, স্থানীয় সময় শনিবার (১১ ডিসেম্বর) করোনার বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে অংশ নেন অন্তত ৪৪ হাজার মানুষ। ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে করোনার টিকা বাধ্যতামূলক করেছে অস্ট্রিয়া। আগামী ফেব্রুয়ারি থেকে ১৪ বছরের ঊর্ধ্বে সব বাসিন্দাকে ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি যারা টিকা নেননি তারা ঘরে থাকবেন, এমন নিয়ম জারি করায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। এরই প্রতিবাদে চলছে আন্দোলন। দেশটির পুলিশ জানায়, বিক্ষোভে প্রায় ৪৪ হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভ সমাবেশকে ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে প্রায় দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এসময় আগুন জ্বালানো ও মাস্ক না পরার কারণে তিনজনকে আটক করে পুলিশ। অস্ট্রিয়ায় ভ্যাকসিনবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ বিক্ষোভকারীরা বলছেন, জোর করে নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা স্বাধীনভাবে চলাফেরা করতে চান। বিক্ষোভকারীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ভ্যাকসিনকে না বলুন’। অস্ট্রিয়ার রক্ষণশীল ফ্রিডম পার্টির নেতা হার্বাট কিকলের ডাকে বিক্ষোভকারীরা জড়ো হন বলে জানা গেছে। বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন তিনি। অস্ট্রিয়ার জনসংখ্যা মাত্র ৮৯ লাখ। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ হাজারের মতো মানুষের এবং সংক্রমিত হয়েছেন ১২ লাখ। দেশটির ৬৮ শতাংশ মানুষ পুরোপুরি টিকার ডোজ সম্পন্ন করেছেন যা পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বনিম্ন।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited