চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কক্সবাজার হানাদারমুক্ত দিবস আজ

আমাদের ডেস্ক :    |    ১২:২৫ পিএম, ২০২১-১২-১২

কক্সবাজার হানাদারমুক্ত দিবস আজ

কক্সবাজার: আজ ১২ ডিসেম্বর কক্সবাজার হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে স্থানীয় শহীদ দৌলত ময়দানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কক্সবাজারকে শক্রমুক্ত ঘোষণা করা হয়েছিল। এ সময় চারটি গাড়িযোগে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কক্সবাজার শহরে পৌঁছান ক্যাপ্টেন জয় বাংলা বাহিনীর বীর মুক্তিযোদ্ধারা। শহরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে সকাল ১০টায় অনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন এবং শো ডাউন করে কক্সবাজারকে হানাদারমুক্ত ঘোষণা করেন তারা।  এ সময় বক্তব্য রাখেন ক্যাপ্টেন (অব.) আবদুস ছোবাহান জয় বাংলা বাহিনীর অধিনায়ক কামাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হকসহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।  এদিকে কক্সবাজার শত্রুমুক্ত হওয়ার মহান এই দিনটিতে উদযাপিত হচ্ছে ‘বিজয় পথে পথে’ শিরোনামে, বীর মুক্তিযোদ্ধা আঞ্চলিক মহাসমাবেশ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শহরের বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্পর্কে নতুন করে জানবে তরুণ প্রজন্ম।  কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক আমীন আল পারভেজ জানিয়েছেন, অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা তাদের সংগ্রামের দিনগুলোর স্মৃতিচারণা করবেন। মহাসমাবেশে মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ‘বিজয় পথে পথে’ শিরোনামে একটি দেশাত্মবোধক মৌলিক গান পরিবেশিত হবে। একই সঙ্গে থাকছে সুধীজন সম্মাননা, সংবর্ধনা, পুরস্কার বিতরণ।  সবশেষে, কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মনমুগ্ধকর সাংস্কৃতিক অংশে দেশসেরা শিল্পীদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করবে, জনপ্রিয় ব্যান্ড দল, চিরকুট।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর