শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:২১ এএম, ২০২১-১২-১২
সামাজিক যোগাযোগ মাধ্যম গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। স্থানীয় সময় শনিবার ( ১১ ডিসেম্বর) তিনি এ মন্তব্য করেন। তুরস্কের এরদোয়ান সরকার অনলাইনে ভুয়া তথ্য ও সংবাদ ছড়ানোর বিষয়টি অপরাধ হিসেবে গণ্য করছে। তবে সমালোচকরা বলছেন, এটি বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করার অপচেষ্টা। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের শুরুর দিকে এটি স্বাধীনতার প্রতীক হিসেবে সমাদৃত হয়েছিল, কিন্তু এখন এটি আজকের গণতন্ত্রের জন্য হুমকির অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে সত্যকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ভুয়া তথ্য ও প্রোপাগান্ডা ছড়ানোর বিরুদ্বে দাঁড়াতে দেশটির জনগণকে অবহিত করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি বলেন, আমরা আমাদের জনগণকে, বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ পরিবেশে বাস করেন তাদের মাঝে ভুল ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে রক্ষার চেষ্টা করছি, তাদের সঠিক ও নিপেক্ষ তথ্য পেতে সহায়তা করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম গণতন্ত্রের জন্য হুমকি: এরদোয়ান দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা তুরস্কের এই প্রেসিডেন্ট আরও বলেন, নিয়ন্ত্রণের কার্যকর পদক্ষেপের কৌশলের অভাবে ভুয়া তথ্য ছড়ানোর কারণে বহু মানুষের জীবন অন্ধকারে চলে গেছে। তুরস্ক গত বছর এ সংক্রান্ত একটি আইন পাস করে। আইন অনুযায়ী, এক মিলিয়নেরও বেশি ব্যবহারকারীর প্ল্যাটফর্মকে আইনী প্রক্রিয়া মেনে চলতে হবে এবং ডাটা সংরক্ষণ করতে হবে। দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং টুইটারসহ আরও অনেক কোম্পানি কাজ করছে। কেউ ভুয়া তথ্য বা সংবাদ ছড়ালে বিষয়টি অপরাধ বলে গণ্য হবে এবং এই অপরাধের সাজা পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited