শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৭:৫১ পিএম, ২০২১-১২-০৯
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বোমা বিস্ফোরণে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ৭ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৮ ডিসেম্বর) সকালে দেশটির মধ্যাঞ্চলীয় বান্দিয়াগারা প্রদেশে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জাতিসংঘের ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে। হতাহতরা সবাই টোগোর নাগরিক। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জানান, ডুয়েন্তজা থেকে সেভারে যাচ্ছিল শান্তিরক্ষী বাহিনীর একটি বহর। সে সময়ই ওই হামলা চালানো হয়। নিউইয়র্কে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব বোমা বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। এই ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। দুজারিক বলেন, এই হামলার অপরাধীদের শনাক্তে জোর প্রচেষ্টা চালাতে মালি কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এতে করে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনা সম্ভব হবে। এদিকে, শান্তিরক্ষী অভিযানের আন্ডার-সেক্রেটারি-জেনারেল জিন পিয়েরে ল্যাকরয়েক্স এক টুইট বার্তায় জানিয়েছেন, এই অপরাধীরা যেন কোনো ভাবেই শাস্তির আওতা থেকে রক্ষা না পান।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited