শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০২:১৯ পিএম, ২০২১-১২-০৮
সাংবাদিক জামাল খাশোগি হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ফ্রান্সের প্যারিসে সৌদি আরবের এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার চার্লস-ডি-গল বিমানবন্দরে সন্দেহভাজন খালেদ আদেহ আল-ওতাইবিকে গ্রেফতার করা হয় বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। জামাল খাশোগি হত্যার ঘটনায় তুরস্ক যে ২৬ জন সৌদি নাগরিককে খুঁজছিল তার মধ্যে খালেদ আদেহ আল-ওতাইবি একজন বলে ধারণা করা হচ্ছে। তবে সৌদির একজন কর্মকর্তা বলেছেন, ভুল করে ওতাইবি নামের সৌদি রয়্যাল গার্ডের সাবেক ওই সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনার যারা জড়িত ছিল তাদের সবাইকে সৌদি আরবে শাস্তি দেওয়া হয়েছে বলেও দাবি ওই কর্মকর্তার। সৌদি আরবের রাজতন্ত্রের সমালোচক সাংবাদিক খাশোগিকে ২০১৮ সালের অক্টোবরে ইস্তামবুলের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়। সৌদি আরব দাবি করেছিল, ওয়াশিংটন পোস্টের সাবেক এই সাংবাদিককে দেশে ফিরতে রাজি করানোর জন্য পাঠানো এজেন্টদের ‘অভিযানে’ তিনি নিহত হন। তবে তুরস্কের কর্মকর্তারা শুরু থেকেই দাবি করছেন, এজেন্টরা সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায়ের আদেশে এ কাজ করেছেন।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited