চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঝুকিপূর্ণ জেটি দিয়েই ফিরেছে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা

টেকনাফ প্রতিনিধি :    |    ১১:১৬ এএম, ২০২১-১২-০৮

ঝুকিপূর্ণ জেটি দিয়েই ফিরেছে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা

কক্সবাজার: ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে সেন্টমার্টিনে যাতায়াতের একমাত্র জেটিটি ভেঙে জরাজীর্ণ হয়ে গিয়েছিল। ভাঙাচোরা সেই জেটিটি কোনো রকম জোড়াতালি দেওয়ার পর দ্বীপটিতে আটকে পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছে। জাওয়াদের কারণে প্রায় দেড় হাজার পর্যটক দুইদিন আটকে থাকার পর যখন জাহাজে ওঠার জন্য প্রায় দেড় হাজার পর্যটক সেই জেটির ওপর অপেক্ষা করছিল এ দৃশ্য দেখে স্থানীয় অনেকেই ভয় পেয়ে যায়। তাদের গা শিউরে ওঠে। অনেকের শঙ্কা ছিল কখন কি দুর্ঘটনা ঘটে যায়। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে, মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে এভাবে চরম ঝুঁকির মধ্যে জেটিতে দাঁড়িয়ে থাকে আটকে পড়া পর্যটকরা জাহাজে করে টেকনাফ ফিরেছেন।  এমন ভীতিকর দৃশ্য দেখে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য হাবিব খাঁন নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘ফিরে যাচ্ছে, কিন্তু জেটির নিচের খবর জানলে কেউ হয়তো এভাবে জেটির ওপর ভিড় করত না। বিপদ না আসার আগে যাত্রী ওঠানামায় সতর্ক না হলে দুনিয়া সমান ক্ষতি হয়ে যাবে সেন্টমার্টিন দ্বীপের পর্যটন ব‍্যবসায়। কর্তৃপক্ষের দৃষ্ঠি আকর্ষণ করছি। ’ জানা গেছে, গত রোববার থেকে বন্ধ থাকার পর আজ সতর্ক সংকেত তুলে নেওয়ায় টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে টেকনাফ জেটি থেকে চারটি পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে। বিকেলে এসব জাহাজে করে টেকনাফ ফিরেছে আটকা পড়া পর্যটকরা। মোবাইল ফোনে হাবিব খান বাংলানিউজকে বলেন, সত্যি আজকের দৃশ্য দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার বার বার মনে হচ্ছিল কখন জানি জেটিটি ধসে পড়ে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহম্মদ বাংলানিউজকে জানান, যারা জেটিটির আগের ভাঙাচোরা দৃশ্য দেখেছে, তাদের সবাই আজকের দৃশ্য দেখে ভয় পেয়েছেন।  জেটি ব্যবহারে সতর্কতা অবলম্বন না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, সতর্কতা সংকেত প্রত্যাহার করায় আবার পর্যটকবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে। এতে সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে আটকা পড়া দেড় হাজার পর্যটক নিরাপদে টেকনাফ ফিরেছে। এছাড়াও দুপুরে টেকনাফ থেকে পর্যটকবাহী চারটি জাহাজে ৭৭৮ জন পর্যটক সেন্ট মার্টিনে গেছেন বলে জানান ইউএনও। তিনি বলেন, জেটি ব্যবহারে সতর্কতা অবলম্বনের উদ্যোগের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার স্বার্থে যেকোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর আগে ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে গত শনিবার বিকেলে আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করে। এরপর দুর্ঘটনা এড়াতে টেকনাফ-সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন-কক্সবাজার ও সেন্ট মার্টিন-চট্টগ্রাম—এই তিন নৌপথে চলাচলকারী সব ধরনের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল উপজেলা প্রশাসন

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত


আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত


রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর