শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:৫৪ পিএম, ২০২১-১২-০৭
রাখাইনে ক্রাকডাউন অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা পার্শ্ববর্তী দেশে পাড়ি দেয়/ছবি: সংগৃহীত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা মেটার প্ল্যাটফর্মগুলোতে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাস করা কয়েক ডজন রোহিঙ্গা শরণার্থী। এজন্য ক্ষতিপূরণ হিসেবে রোহিঙ্গারা ১৫০ বিলিয়ন ডলার দাবি করেছে। খবর বিবিসির। কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ, রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘বছরের পর বছর ধরে ঘৃণা, বিদ্বেষমূলক ও বিপজ্জনক ভুল তথ্য প্রচার করা’। তবে এ অভিযোগের ব্যাপারে ফেসবুক বা মেটার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাজ্যের কয়েকজন শরণার্থীর পক্ষে ব্রিটিশ একটি ল’ ফার্ম ফেসবুককে একটি চিঠি দিয়েছে, যা বিবিসির হাতে এসেছে। চিঠিতে তারা যেসব অভিযোগ করেছেন সেগুলো হলো-
× রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়াতে ফেসবুক অ্যালগরিদমের ব্যবহার;
× মডারেটর ও ফ্যাক্ট চেকারদের মধ্যে ‘বিনিয়োগ করতে ব্যর্থ’ হওয়া, যারা মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল;
× তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেয় এমন পোস্ট সরিয়ে ফেলতে বা ডিলিট করতে ব্যর্থ হয়েছে এবং বিভিন্ন দাতব্য সংস্থা ও গণমাধ্যমের সতর্কতা সত্ত্বেও এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়া।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ফেসবুকের বিরুদ্ধে একটি আইনি অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে ‘দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভালো মার্কেট তৈরি করতে রোহিঙ্গাদের জীবনের সওদা করার’ অভিযোগ তোলা হয়েছে। তারা বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত ফেসবুক পোস্টগুলো উদ্ধৃত করেছে। যার মধ্যে ২০১৩ সালের একটি পোস্ট ছিল- ‘আমাদের অবশ্যই তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, যেভাবে হিটলার ইহুদিদের বিরুদ্ধে করেছিল।’
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited