চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

৬০ দেশের সিনেমা নিয়ে ইয়ুথ বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব  

বিনোদন ডেস্ক    |    ০৪:১০ পিএম, ২০২১-১২-০৭

৬০ দেশের সিনেমা নিয়ে ইয়ুথ বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব  

শীতের আমেজের শুরুতেই ঢাকার উত্তরায় প্রথমবারের মত শুরু হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সূবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে এ উৎসবের আয়োজন করেছে। আগামী ১০-১৬ ডিসেম্বর সপ্তাহব্যাপী এ উৎসব চলবে 'Together we all, divided we fall' - এই স্লোগান নিয়ে উৎসবে দেশ-বিদেশের স্বনামধন্য নির্মাতাদের ৬০টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান সীমা হামিদ। সেখানে আরও জানানো হয়, চলচ্চিত্র উৎসবের ভেন্যু হিসেবে থাকছে ৪৫০ আসনের ইন্টারন্যাশানাল হােপ স্কুল থিয়েটার হল, রােড নং-৬, প্লট নং-৭, গেইট -8 , সেক্টর -৪, উত্তরা, ঢাকা। বাংলাদেশে এই প্রথম ডলৰি সাউন্ড সিস্টেমসহ ২৪ ফুট প্রস্থ ও ১৬ ফুট দৈর্ঘ্যের এলইডি পর্দায় বেলা ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বিনামূল্যে উৎসবের সকল চলচ্চিত্র প্রদর্শিত হবে। সংবাদ সম্মেলনে বিশিষ্ট সংস্কৃতি অনুরাগী ও ইয়ুথ বাংলার প্রধান পৃষ্ঠপােষক সীমা হামিদ ও উৎসব পরিচালক চলচ্চিত্রকার জনাব গাজী রাকায়েত ঘােষণাপত্র পাঠ করেন। চলচ্চিত্র উৎসবের বিস্তারিত বিষয়াদি জানাতে সংবাদ সম্মেলনে আরাে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলারা জামান, শম্পা রেজা, আল মামুন, জনাব, দেওয়ান হাবিব, অভিনয় শিল্পী শর্মিলি আহমেদ, আবৃত্তিকার শিমুল মুস্তফা, সংগীতশিল্পী এস আই টুটুল, চিত্রনায়িকা নিপুন আক্তার, সংস্কৃতিকর্মী ফারজানা রওশন এবং ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের সভাপতি মুনা চৌধুরী। সীমা হামিদ বলেন, 'চলচ্চিত্র উৎসব যেকোনো দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলে। ভালাে ছবি দেখার ব্যাপারে আমাদের সাধারণ মানুষের যথেষ্ট আগ্রহ আছে। ভালাে ছবির চাহিদা থাকলেও, ভাল ছবির তেমন যােগান আমাদের নেই। ভালাে ছবির যােগান তৈরি করতে হবে। শুধু সস্তা বিনােদনের মাধ্যমে দর্শকের মনােরঞ্জন করাই চলচ্চিত্রের মূল উদ্দেশ্য হতে পারে না।  চলচ্চিত্রের মাধ্যমে গণমানুষের কথা বলা, তাদের সচেতন করে একটি রুচিবান, আধুনিক, বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম তৈরি করাই ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের লক্ষ্য। আর সে লক্ষ্য বাস্তবায়নেই চলচ্চিত্র উৎসবের আয়ােজন। যেখানে তরুন প্রজন্মের মাঝে চলচ্চিত্র শিল্পের বিকাশ ও প্রসার লাভ করবে এবং চলচ্চিত্রের দর্শকদের শিল্পসম্মত চলচ্চিত্র অবলােকন, অনুধাবন ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে অন্তর্নিহিত মানবিক মূল্যবােধ সৃষ্টি করবে বলেই আমরা প্রত্যাশা করি।' উৎসব পরিচালক নির্মাতা গাজী রাকায়েত বলেন, 'আমাদের এই চলচ্চিত্র উৎসবের একটি প্রধান লক্ষ্য বহির্বিশ্বের সাথে আমাদের নতুন প্রজন্মের নির্মাতাদের যােগসূত্র তৈরি করে দেওয়া। সম্ভাবনাময় তরুণ নির্মাতাদের উৎসাহ দেয়া।' তিনি জানান, উৎসবে প্রতিযােগিতা বিভাগে সেরা চলচ্চিত্র নির্ধারণে রয়েছেন পাঁচসদস্য একটি স্বাধীন আন্তর্জাতিক জুরিবাের্ড। পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্রের পাশাপাশি থাকছে শ্রেষ্ঠ পরিচালকের পুরুস্কার। আরাে থাকছে শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার। ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের সভাপতি মুনা চৌধুরী বলেন, 'মুজিববর্ষ ও মহান বিজয়ের পঞ্চাশ বছর পূর্তিতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চলচ্চিত্র শিল্পের বিকাশ জরুরি। ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন বিশ্বাস করে চলচ্চিত্রের মাধ্যমে সব মানবিক অনুভূতি উঠে আসে। একটি ভাল চলচ্চিত্র মানুষ ও সমাজকে বদলে দিতে পারে। মানুষের জন্য সমাজের জন্য কাজ করতেও অনুপ্রাণিত করে। ইয়ুথ বাংলা মানসম্মত, শিল্পসম্মত চলচ্চিত্রের নির্মান, প্রচার ও প্রসারে ভূমিকা রাখতে চায়। ইয়ুথ বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নির্মাতা, প্রযােজক, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলী, চলচ্চিত্র শিক্ষক-শিক্ষার্থী, গবেষক সকলের সেতুবন্ধন রচনা করে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।' অভিনেত্রী দিলারা জামান বলেন, 'এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই। এর মাধ্যমে দেশের সিনেমা নিয়ে এ প্রজন্ম আগ্রহী হবে। আরও অনেক ভালো সিনেমা নির্মাণের তৃষ্ণা তৈরি হবে।' অভিনেত্রী শর্মিলি আহমেদ বলেন, 'খুব ভালো লাগছে যে অনেকগুলো মানুষ এসে এক হয়েছেন সিনেমার জন্য। একটা জাতির মানসিক ও সৃষ্টিশীল বিকাশে এসব আয়োজন খুবই ভালো উদ্যোগ।' অভিনেত্রী নিপুণ বলেন, 'আমি খুব আনন্দিত এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে৷ আশা করছি সবাই এই উৎসবটি উপভোগ করবেন।' উৎসবে বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল, আর্জেন্টিনাসহ আরও অনেক দেশের সিনেমা প্রদর্শিত হবে।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


শাফিনের মরদেহ দেশে কবে আসবে জানালেন ভাই হামিন

শাফিনের মরদেহ দেশে কবে আসবে জানালেন ভাই হামিন

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে শাফিনের জানাজা সম্পন্ন

যুক্তরাষ্ট্রে শাফিনের জানাজা সম্পন্ন

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত


চট্টগ্রামের আঞ্চলিক ভাষার নাটক ‘চাটগাঁইয়া গোলমাল’ 

চট্টগ্রামের আঞ্চলিক ভাষার নাটক ‘চাটগাঁইয়া গোলমাল’ 

বিনোদন ডেস্ক : চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘চাটগাইয়া গোলমাল’। চট্টগ্রাম শহরের ব...বিস্তারিত


বিরল রোগে আক্রান্ত : জাস্টিন বিবার

বিরল রোগে আক্রান্ত : জাস্টিন বিবার

বিনোদন ডেস্ক : হলিউড গায়ক জাস্টিন বিবার। জনপ্রিয় এ গায়ক এক জটিল ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঠিকমতো কথা বলতে পা...বিস্তারিত


 নায়িকা এমির বিয়ে, হজ দিয়ে সারবেন হানিমুন 

 নায়িকা এমির বিয়ে, হজ দিয়ে সারবেন হানিমুন 

বিনোদন ডেস্ক : বিয়ে করলেন ‘ডনগিরি’ ছবির নায়িকা এমিয়া এমি। রোববার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি কাজি অফিসে কাছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর