শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:২৬ পিএম, ২০২১-১২-০৭
মোটরবাইক নিষিদ্ধ করবে ভিয়েতনাম। ২০২৫ সালের পর রাজধানী হ্যানয়ের মূল জেলাগুলো থেকে মোটরবাইক নিষিদ্ধ করার পরিকল্পনা করা হয়েছে। ২০৩০ সালের পর এই পরিকল্পনা গ্রহণে কথা ছিল। কিন্তু যানজট নিরসন ও কার্বন নির্গমন কমাতে হ্যানয় কর্তৃপক্ষ পাঁচ বছর আগেই এই পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভিএনএক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই নিষেধাজ্ঞা তৃতীয় রিং রোডের মধ্যে সব জেলায় এবং তিনটি প্রধান সড়কে প্রযোজ্য হবে। হ্যানয় প্রশাসন এ বিষয়ে একটি পরিকল্পনা তৈরি করেছে। তাছাড়া ২০৩০ সালের পর চতুর্থ রিং রোডের মধ্যে সব জেলায় মোটরবাইক নিষিদ্ধ করা হবে। দেশটি এই পরিকল্পনার ওপর মঙ্গলবার ভোট হওয়ার কথা রয়েছে। রাজধানী হ্যানয়ে প্রায় ৫৬ লাখ মোটরবাইক এবং ৬ লাখ অটোমোবাইল রয়েছে। গণপরিবহনের দুর্বল কার্যক্রমের কারণে হ্যানয়সহ ভিয়েতনামের প্রধান শহরগুলোতে ব্যক্তিগত যানবাহন ব্যবহারের প্রবণতা বেড়েছে। বর্তমানে হ্যানয়ে ১৪০টি রুটে গণপরিবহন ব্যবস্থা চালু আছে। যা মোট চাহিদার মাত্র ৩১ শতাংশ। চলতি বছরের নভেম্বরে হ্যানয়ের পরিবেশ বিভাগ থেকে মোটরবাইক থেকে কি পরিমাণ কার্বন নির্গমন হয় তা মূল্যায়ন করেছে। পাঁচ হাজার মোটর বাইকের ওপর কার্বনের পরিমাণ পরীক্ষা করা হয়। সে সময় একটি ডিভাইস দিয়ে একটি গাড়ির নিষ্কাশন ধোঁয়ায় কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ পরিমাপ করা হয়।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited