চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিজিবির এক গুলিতেই ৩ লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারিরা   

উখিয়া প্রতিনিধি    |    ০৩:১০ পিএম, ২০২১-১২-০৭

বিজিবির এক গুলিতেই ৩ লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারিরা   

কক্সবাজারের উখিয়ার রেজুআমতলী মিয়ানমার সীমান্তে ইয়াবা কারবারির সঙ্গে বিজিবি সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। বিজিবির এক গুলিতেই ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ফেলে মিয়ানমারে পালিয়েছে ইয়াবা কারবারিরা।সোমবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। কক্সবাজার ৩৪ বিজিবির কমান্ডার লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদে খবর আসে মিয়ানমার থেকে ইয়াবার একটি বিশাল চালান রেজুআমতলী বিওপি’র আওতাধীন গোলডেবার পাহাড় দিয়ে দেশে ঢুকছে। এমন খবরে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্ত রেজুআমতলী বিওপি’র একটি টহল দল গোলডেবার পাহাড় নামক স্থানে অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। রাত ৮টার দিকে কতিপয় ইয়াবা পাচারকারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি বর্ষণ করতে থাকে। বিজিবি টহল দল জানমাল এবং সরকারি সম্পদ রক্ষার্থে চোরাকারবারিদের লক্ষ্য করে এক রাউন্ড পাল্টা ফায়ার করলে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ি গহীন জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি থেকে চলতি সময় পর্যন্ত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ লাখ ৭১ হাজার ২৩৭ পিস ইয়াবাসহ ২০৩ জন আসামি আটক করে।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর