চট্টগ্রাম   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশ কোস্টগার্ড স্টেশান টেকনাফ এর নাবিক নিবাস এর উদ্বোধন 

টেকনাফ প্রতিনিধি :    |    ০৬:০৯ পিএম, ২০২১-১২-০৬

বাংলাদেশ কোস্টগার্ড স্টেশান টেকনাফ এর নাবিক নিবাস এর উদ্বোধন 

বাংলাদেশ কোস্টগার্ড স্টেশান টেকনাফ এর অফিসার্স মেস ও নাবিক নিবাস এর উদ্বোধন এবং উপকূলবর্তী প্রান্তিক জেলেদের মাঝে জীবন রক্ষাকারী উপকরণ বিতরণ করলেন মহাপরিচালক বাংলাদেশ কোস্টগার্ড রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।রবিবার (০৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যবধি বাংলাদেশ কোস্টগার্ড সমুদ্র সম্পদের সংরক্ষণ, উপকূলীয় অঞ্চলে চোরাচালান দমন, মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ, বনজ সম্পদ সংরক্ষণ, জাটকা ও মা ইলিশ নিধন প্রতিরোধ এবং মানব পাচার প্রতিরোধে সফল ভূমিকা পালন করে আসছে। এই সফলতার অংশ হিসেবে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশান টেকনাফ কর্তৃক জানুয়ারি ২০১৭ হতে নভেম্বর ২০২১ পর্যন্ত বিভিন্ন অভিযান পরিচালনা করে ১,৭৯,৪৩,৭০৮ পিস ইয়াবা, ১১,৯৪৯ ক্যান বিয়ার, ১,০৬১ বোতল বিদেশী মদ, ৭৩.৮ কেজি গাঁজা, ১ কেজি আইস, ৩.২৮৭ কেজি স্বর্ণ, ৩ টি পিস্তল, ১২ টি দেশীয় বন্দুক, ১৬ রাউন্ডস গোলা জব্দ করা হয়, যা এ বাহিনীর সদস্যদের অক্লান্ত পরিশ্রমের প্রতিফলন।
তিনি বলেন, দেশের পূর্বাঞ্চলে মায়ানমার হতে বাংলাদেশের সমুদ্রপথে মানব পাচার প্রতিরোধ, মাদক দ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ রোধ, সমুদ্র সীমানায় চোরাচালান দমনসহ কোস্ট গার্ড এর সার্বিক কার্যক্রমে সহায়তা প্রদানের লক্ষ্যে রবিবার (৫ ডিসেম্বর) উক্ত স্টেশনে অফিসার্স মেস ও নাবিক নিবাস উদ্বোধন করেন বাংলাদেশ কোস্ট গার্ড এর মহা-পরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। উক্ত স্টেশনের অফিসার্স মেস ও নাবিক নিবাস উদ্বোধনের মাধ্যমে পূর্ব জোনের অপারেশনাল কার্যক্রম আরও বেগবান হবে মর্মে আশা করা যায়।

রিটেলেড নিউজ

মহেশখালীর আদিনাথ জেটিতে মিশুক গাড়ির ধাক্কায় শিশু পর্যটকের মৃত্যু, আহত ১

মহেশখালীর আদিনাথ জেটিতে মিশুক গাড়ির ধাক্কায় শিশু পর্যটকের মৃত্যু, আহত ১

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত


লামায় স্কুল থেকে রেজিষ্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন কিশোরী, ৪ দিনেও মেলেনি খোঁজ 

লামায় স্কুল থেকে রেজিষ্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন কিশোরী, ৪ দিনেও মেলেনি খোঁজ 

আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত


সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত


কক্সবাজার-টেকনাফ সড়কে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২

কক্সবাজার-টেকনাফ সড়কে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২

আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত


কক্সবাজারে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল

কক্সবাজারে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল

আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত


চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৩ সন্ত্রাসী 

চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৩ সন্ত্রাসী 

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর